আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২ পর্বের ৬ দিনের বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের শান্তি কামনা করবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
দলে দলে ইজতেমা মাঠে আসছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। অনেকে বেলা বাড়ার আগেই আসতে শুরু করেছেন ইজতেমা ময়দানে জায়গা পেতে।
যান চলাচল বন্ধ করে দিলে হেঁটেই তুরাগ তীরে পৌছানোর চেষ্টা করছেন মুসল্লিরা। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশে পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেবেন ইজতেমায়, চলবে সমাপনি বয়ান।
সমাপনি বয়ানের পরে তাবলীগ জামাতের দিল্লী মারাকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ মুসল্লিদের আমন্ত্রণ জানাবেন আখেরি মোনাজাতে অংশ নিতে। শুরু হবে সেই মোনাজাত। লাখ লাখ মানুষ অংশ নেবেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তষ্টি অর্জনে দুহাত তুলবেন মুসল্লিরা।






