চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ মেটালেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দশ ইনিংসে ফিফটি নেই। শূন্য তিনটি। দুঅঙ্ক ছুঁতে পারেননি দশের পাঁচ ইনিংসেই। সর্বোচ্চ ৩৬, সেটিও চলতি মিরপুর টেস্টের প্রথম ইনিংসে। ব্যাটে বেশ চাপেই ছিলেন সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব সামলানো মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চাপেই যার সেরাটা বেরিয়ে আসে, তিনি দুঃসময় দীর্ঘ হতে দেবেন কেনো! মাহমুদউল্লাহ দারুণ এক সেঞ্চুরি করেই তাই ঘুরে দাঁড়ালেন।

মাহমুদউল্লাহর অপরাজিত ১০১ রানে ভর করে মিরপুরে চারশ পেরোনো লিড পেয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জিততেই হবে, এমন ম্যাচে জিম্বাবুয়েকে ৪৪৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে থাকা সফরকারীদের অলআউট করতে হাতে চার সেশন সময় পাচ্ছে স্বাগতিকরা।

ব্যাটে ঘুরে দাঁড়ানোর দিনে মাহমুদউল্লাহ ৮ বছর আর ৪৭ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। দেশের মাটিতে প্রথম টেস্ট শতক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ব্যাট করা খুব সহজ ছিল না।

২৫ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন মোহাম্মদ মিঠুনকে নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন। টাইগার অধিনায়ক মিঠুনকে(৬৭) নিয়ে গড়েছেন ১১৮ রানের জুটি। ১২২ বলে ৪ চার আর ২ ছক্কায় অনেকটা ওয়ানডে ঢংয়ে শতক তুলেছেন মাহমুদউল্লাহ।

ক্যারিয়ারের শুরুর দিকেই তিন অঙ্কের ফিগার স্পর্শ করেন মাহমুদউল্লাহ। পঞ্চম টেস্টেই পেয়ে যান সেঞ্চুরি। ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে খেলেন ১১৫ রানের ইনিংস। পরে খেলেছেন আরও ৩৬ টেস্ট, ১৫টি ফিফটিও আছে, অথচ নামের পাশে লেখা হয়নি দ্বিতীয় সেঞ্চুরি। অবশেষে ক্যারিয়ারের ৪২তম টেস্টে আক্ষেপ মেটালেন টাইগার অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT