চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আক্ষেপ’ নিয়ে বিদায় নিচ্ছেন মিসবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টি আগেই ছেড়েছেন। বাকি ছিল টেস্ট। এবার সাদা পোশাকও তুলে রাখার ঘোষণা দিলেন মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের আগামী সিরিজ শেষেই ইতি ঘটবে মিসবাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের। জাতীয় দলের জার্সিতে সন্তুষ্টির কথা জানিয়ে বিদায়বেলায় ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্ব না দিতে পারার আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিদায়ের কথা জানিয়েছেন মিসবাহ, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টই হবে আমার শেষ সিরিজ।’

মিসবাহর নেতৃত্বে ৫৩টি টেস্টে খেলেছে পাকিস্তান। ২৪টি জয়ের পথে ড্র ১১ টেস্টে। সেখানে হারতে হয়েছে ১৮ ম্যাচে। এই পাকিস্তানির অধিনায়কত্বেই প্রথমবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান।

বয়সটা ৪৩ এর ঘরে। সবচেয়ে বেশি বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার এখন তিনিই। সঙ্গে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই সিরিজে হোয়াইটওয়াশ। মিসবাহ এমনিতেই চাপে আছেন। তার ব্যাটেও সেই দ্যুতি নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র  ১২.৬৬ গড়ে রান তুলেছেন। পরে পাকিস্তান বোর্ড তাকে খেলে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে।

তখন সদুত্তর দেননি মিসবাহ। ক্যারিয়ার নিয়ে দারুণ সন্তুষ্ট বলে ছিলেন। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন, ‘জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। দল থেকে বাদও পড়েছি। কিন্তু তারপরও টেস্টে ১ নম্বর হওয়াটা আমার জীবনে বিশেষ মুহূর্ত। সবকিছু মিলিয়ে আমি আমার ক্যারিয়ার নিয়ে দারুণ সন্তুষ্ট।’

তারপরও একটি আক্ষেপ থেকে গেল মিসবাহর। তার সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টেস্ট খেলেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে নেতৃত্ব দিতে না পারাটাই বিদায়বেলায় পোড়াচ্ছে তাকে। আর উত্তরসূরি হিসেবে পাকদের বর্তমান ওয়ানডে অধিনায়ক সরফরাজ খানকেই পছন্দ বলে জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিসবাহ উল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT