চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৮, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস— আইপিএলে ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি জার্সিতে খেললেও শিরোপা ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইলের। আক্ষেপ মেটাতে চান টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। মান-অভিমান ভুলে আসছে বছর ফিরতে চান আইপিএলে।

ক্যারিবীয় তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল থেকে নিজেকে দূরে রাখার কারণ। কেনো ফিরতে চান, সেটিও বলেছেন খোলাখুলি। জানিয়েছেন শিরোপার আক্ষেপ ঘোচানোর কথা।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস এবং সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া গেইল আক্ষেপ করে বলেছেন, “শেষ ক’বছর যেভাবে যাচ্ছিল, মনে হচ্ছিল আইপিএল আমাকে যোগ্য সম্মান দিচ্ছে না। তাই ভাবলাম, ‘ঠিক আছে, গেইল তুমি ক্রিকেট এবং আইপিএলের জন্য যা করেছ, তারপরও যোগ্য সম্মান পেলে না।’ তাই নিজেকে বললাম, ‘ওকে, এখানেই থামো’, এবার ড্রাফটেই নাম দিও না। সেটাই করেছি।”

গত দুই আসরে আইপিএলে নেই টি-টুয়েন্টি সংস্করণের সর্বকালের সেরা ব্যাটার। অভিমান করে বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি আসর থেকে নিজেকে দূরে রাখলেও আগামী আসরে ফিরতে চান টুর্নামেন্টের প্রয়োজনেই। একইসঙ্গে সুযোগ পেলে আইপিএলে অধরা শিরোপাটাও উঁচিয়ে ধরতে চান ৪২ বর্ষী মহাতারকা।

“আসছে বছর ফিরছি, আমাকে তাদের দরকার। কলকাতা, আরসিবি এবং পাঞ্জাব— তিনটি দলের হয়ে আইপিএল খেলেছি। বেঙ্গালুরু বা পাঞ্জাব- যেকোনো এক দলের হয়ে একটা শিরোপা জিততে চাই। আরসিবির হয়ে অনেক ভালো করেছিলাম, অনেকবেশি সফল ছিলাম এবং পাঞ্জাবের হয়েও ভালো করেছি। নতুন কিছু খুঁজতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই দেখা যাক কী হয়!”

আইপিএলের শুরুর বছর না খেললেও পরের ১৩ বছরের সবকটি আসরেই ছিলেন গেইল। বোলারদের কচুকাটা করে তুলেছেন ৪,৯৬৫ রান। ১৪২ ম্যাচে নেমে হাঁকিয়েছেন ৬টি শতক ও ৩১টি অর্ধশতক। ব্যাট করেছেন দেড়শ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৩৫৭ বার বল সীমানার বাইরে উড়িয়ে ফেলেছেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআরসিবিকোলকাতাক্যারিবিয়ানগেইলপাঞ্জাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT