চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রমণকেই অস্ত্র করবেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সরল হিসেবে ড্র করলেই ফাইনাল। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে রিয়াল মাদ্রিদ। তবে সরল হিসেব বা রক্ষণাত্মক নয়, বায়ার্ন মিউনিখের বিপক্ষে আক্রমণকেই অস্ত্র করতে চান জিনেদিন জিদান।

প্রথম লেগে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনা থেকে ২-১ গোলে জিতে এসেছে রিয়াল। এগিয়ে থাকার পরও কাজ শেষ বলে মনে করছেন না ফরাসি কিংবদন্তি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-বায়ার্ন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমাদের প্রধান কাজ হবে ম্যাচটা জেতা। এজন্য মাঠেই নজর দিতে হবে। জয় নিশ্চিত করতে হলে আমাদের দ্রুতই গোল করতে হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

‘এটা সেমিফাইনাল। আমরা জানি এ ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের কী করতে হবে। আগের লেগে আমরা যেটা করেছি তার কোনো পরিবর্তন করতে চাই না। প্রথম লেগ ভালো ছিল, এখন রিটার্ন লেগেও আমরা সেটা করে দেখাতে চাই’,-যোগ করেন জিদান।

এই ম্যাচ সামনে রেখে একটু হলেও সমস্যায় পড়েছেন জিদান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রাইটব্যাক দানি কারভাহালকে পাচ্ছেন না তিনি। তার জায়গায় যাকে খেলাবেন; সেই নাচোও ইনজুরির কারণে মাঠের বাইরে।

স্প্যানিশ মিডিয়ার খবর, কারভাহাল ও নাচোর ইনজুরির কারণে শুরুতে দেখা যেতে পারে লুকাস ভাসকুয়েজকে। তারপরও সমস্যা রয়ে যায় জিদানের দলের। মিডফিল্ডার ইসকোর খেলা নিয়েও যে ধোঁয়াশা রয়েছে। কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ক্ষুদে শাওনের বড় সাফল্য

পরবর্তী

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি

পরবর্তী

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের, কমেছে বিএনপির: আইআরআই

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT