চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশ রাঙালো বর্ণিল সব ঘুড়ি

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
৮:২৩ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

প্রতিবছরের মতো এবারো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। মহাঘুড়ি  উড়ানোর মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক মুহম্মদ জাফর ইকবাল।

২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করায় ঘুড়ি ফেডারেশনের এ আয়োজনে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

আকাশ ছুঁতে কার না মন চায়। দিগন্ত ছাড়িয়ে যাওয়া আকাশে উড়ার সাধ জাগে সব বয়সের মানুষের। তাই ঘুড়ি উড়িয়ে আকাশ ছোঁয়ার নেশায় বিভোর এই ঘুড়িওয়ালারা। ঘুড়ির সঙ্গে নিজের মনকেও আকাশে উড়িয়েছেন তারা।

‘চমৎকার উদ্যোগ, খুব ভালো লাগছে’ ঘুড়ি ওড়াতে ওড়াতে বললেন এক অংশগ্রহণকারী।

এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের অসংখ্য  মানুষ। নানা রঙের ও আকারের ঘুড়ি উড়িয়েছেন তারা। সন্ধ্যায়  আকাশে উড়ানো হয়  হাজার হাজার ফানুস।

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের ভিন্নতর আয়োজন দেখে মুগ্ধ কক্সবাজারে বেড়াতে আশা দেশি বিদেশী পর্যটকরা।
 
দেশী ও বিদেশী পর্যটকরা জানান, এবারের আয়োজন আসলেই বেশ পরিপূর্ণ ও উপভোগ্য হয়েছে।

Reneta

যান্ত্রিক জীবনে আবদ্ধ মানুষদের প্রকৃতির সঙ্গে কিছুটা রোমাঞ্চকর সময় উপহার দিতে এ আয়োজন বলে জানালেন  উদ্যোক্তারা ।

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু জানান, ‘এরকম উপলক্ষ্য ঐতিহ্যকে মনে করিয়ে দেয়, তাই এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার।’

নতুন প্রজন্মকে উৎসাহ যোগাতে ঘুড়ি উৎসবে যোগ দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বেসামরিক  বিমান ও পর্যটন  মন্ত্রী বলেন,‘পুরোনো ঐতিহ্য আবার ফিরে আসবে। একটা সময়ে ঢাকার আকাশ ঘুড়িতে ভরে থাকতো’।

ঘুড়ির পাশাপাশি উড়ানো হয় গ্যাস বেলুন, হট এয়ার বেলুন, প্যারাসেইল, রোগালো প্যারাস্যুট, এয়ারশিপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘুড়ি উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT