চট্টগ্রাম

আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়িতে আহত হয়েছেন ৫ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সম্মেলন শুরু হয়।

নগরীর লালদিঘী ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক ওই সম্মেলন এখন চলছে। উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সম্মেলন শুরুর আগে সম্মেলনস্থলে প্রবেশকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আওয়ামী লীগের সম্মেলন চট্টগ্রাম সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…