চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে সিইসি: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৫৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

রুহুল কবির রিজভী।ফাইল ছবি

আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বর্তমান সিইসি কাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। কয়েকটি উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে জীবননাশের হুমকিসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি-বর্তমান ইলেকশন কমিশনও রকিব উদ্দিনের রক্তচিহ্ন পথ ধরেই অগ্রসর হচ্ছে। দিন যতো যাচ্ছে ততোই প্রধান নির্বাচন কমিশনারের দলীয় চেহারা ফুটে উঠছে। রকিবউদ্দিন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিলেন, ঠিক সেভাবেই বর্তমান কমিশনও নির্লজ্জের মতো একই পন্থা অনুসরণ করছে।’
তিনি বলেন, এখনও সেই পূর্বের মতো বিএনপি মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন পত্র জমাদানে বাধাদান, প্রচারণায় হামলা, মাইক ও লিফলেট-পোষ্টার ছিঁড়ে ফেলা, বাড়ীঘর ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী এজেন্ট যেন না হয় সেজন্য বিএনপি প্রার্থীর সমর্থকদের জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে। সামান্য কয়েকটি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে এরই মধ্যে দু’জনকে প্রাণ দিতে হয়েছে।
বর্তমান সিইসির নিরপেক্ষতার ন্যুনতম খোলসটুকুও নেই মন্তব্য করে তিনি বলেন, আমরা শুধুমাত্র মৃতপ্রায় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের মনোনীত কমিশন এখানেও নিরপেক্ষভাবে কাজ করছে না।
সংবাদ সম্মেলনে রিজভী আরো অভিযোগ করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে গতকাল দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। রাজশাহী জেলা, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশী হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী আহত ও গ্রেফতার হয়।
তিনি বলেন, আগামী ০৬ মার্চ দেশব্যাপী অনুষ্ঠিতব্য কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা, গুন্ডামী ও অস্ত্রবাজিতে এখন নির্বাচনী এলাকাগুলো এক ভয়াবহ আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীদেরকে জীবননাশের হুমকিসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রচার-প্রচারণায় ব্যাপক বাধা এবং বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শণ করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের সিরিজে ফেরার ম্যাচ

পরবর্তী

ফোন কলের অপেক্ষায় বিজয়

পরবর্তী

ফোন কলের অপেক্ষায় বিজয়

বগুড়ায় ‘কন্যা শিশুকে কুপিয়ে মায়ের আত্মহত্যা’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT