বিনোদন

২১ মার্চ আই থিয়েটারে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের ‘মেকাপ’

নির্মাতার নতুন ওটিটি প্রজেক্টের চরিত্র ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতার নতুন ওটিটি প্রজেক্টের বিভিন্ন চরিত্র ও অভিনেতাদের ছবি, যা বাংলাদেশের বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের ‘নবাব এলএল.বি’র পর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। ২১ মার্চ (রবিবার) এই প্লাটফর্মে মুক্তি পাচ্ছে একেবারে নতুন সিনেমা ‘মেকাপ’!

শুক্রবার দুপুরে ‘মেকাপ’র পরিচালক অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, ২১ মার্চ রাত ৮ টায় আই থিয়াটারে মুক্তি পাবে মেকাপ। ৫০ টাকায় টিকেট কেটে দেশ বিদেশের যেকেউ একেবারে সম্পূর্ণ সিনেমাটি দেখতে পাবেন।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকাপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ মেকাপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।

সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকপ’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ।

পরিচালক অনন্য মামুন তার মেকাপ সিনেমাটি আগেই সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড কয়েকটি দৃশ্য ও সংলাপে আপত্তি খুঁজে পাওয়ায় সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন।

বিষয়:কাজী উজ্জ্বল তারিক আনাম খান পায়েল মুখার্জি বিশ্বনাথ মেকাপ রিয়েলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…