চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো এক অভিমান থেকে এই ব্যান্ড ফেস্টের প্রয়াস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
আইয়ুব বাচ্চু

‘কোনো এক অভিমান থেকে এই ব্যান্ড ফেস্টের প্রয়াস। নতুন প্রজন্মের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন আইয়ুব বাচ্চু।’ ‘৫ম চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দনপার্ক’’-এ কথাগুলো বলছিলেন কুমার বিশ্বজিৎ। আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে দেশীয় ব্যান্ডদল নিয়ে বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী এই ব্যান্ডফেস্ট। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন তার সহশিল্পীরা।

আইয়ুব বাচ্চুকে স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, আইয়ুব বাচ্চুর সঙ্গে সম্পর্কটা অনেক দীর্ঘ। একটি মানুষ যাত্রাতেও গান বাজিয়েছেন, আবার হোটেলেও বাজিয়েছেন। প্রাচ্য এবং পাশ্চাত্য দুটিই ছিল। অনেক মানবিক এবং সম্মোহনী শক্তি ছিল। একাগ্রতা ও দায়িত্ববোধ ছিল তার মাঝে। খুব পরিশ্রমী ছিলেন। ঘুম ছাড়া বাকি পুরো সময়টাতেই তাকে গিটার প্র্যাকটিস করতে দেখেছি।

তপন চৌধুরী বলেন, আইয়ুব বাচ্চুকে স্মরণ করছি। এই আয়োজন সফলতার সাথে সারা জীবন চলুক।

পার্থ বড়ুয়ার অভিভাবক ছিলেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড ফেস্ট-এ তাকে স্মরণ করে পার্থ বড়ুয়া বলেন, ‘আইয়ুব বাচ্চু যেখানে আছেন, ভালো আছেন।’ ব্যান্ড ফেস্টটি আরও বড় পরিসরে কোথাও আয়োজন করার অনুরোধ করেছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ বলেন, আইয়ুব বাচ্চু তার সুর ও কর্মকাণ্ডের মাঝে বেঁচে থাকবেন।

আইয়ুব বাচ্চুকে ছাড়াই এবার ব্যান্ড ফেস্টে অংশ নেবে এলআরবি। আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার পারফর্ম করবেন। উৎসবে আরও অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান এবং আর্টসেল। উৎসব চলবে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। এটি উপস্থাপনা করছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনা করছেন অনন্যা রুমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুব্যান্ড ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT