চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে যাচ্ছেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ না খেললে কী হতে পারে সেটি জানতে সোমবার দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে একান্ত বৈঠক করবেন বিসিবি সভাপতি।

বিসিবি চাইছে পাকিস্তানে টি-টুয়েন্টি দল পাঠাতে। কিন্তু পিসিবি টেস্ট খেলার প্রস্তাব দিয়ে রেখেছে বিসিবিকে। দুই বোর্ডের মাঝে টানাপোড়েনের কারণে ঝুলে আছে জানুয়ারির শেষদিকে শুরু হওয়ার কথা থাকা পূর্বনির্ধারিত টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ।

মার্কিন ড্রোন হামলায় ইরানের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ সরকার।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই বেশ ভাবনায় পড়েছে বিসিবি। দুই বছরের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেললে ওয়াকওভার ধরে নিয়ে পয়েন্ট পেয়ে যেতে পারে পাকিস্তান। শেষ পর্যন্ত টেস্ট সিরিজটি বাতিল হলে ভবিষ্যৎ কী হতে পারে আইসিসি চেয়ারম্যানের কাছ থেকেই সেটি জানার চেষ্টা করবেন নাজমুল।

‘আমরা এই সিদ্ধান্তটা (পাকিস্তান সফর) অনেক আগে নিয়েছিলাম। তখন মধ্যপ্রাচ্য ইস্যুটা ছিল না। এখন পরিস্থিতি সহজ না, সেজন্যই আমরা সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করছি। আমরা আজকে যেটি জানতে পেরেছি সেটি হল অল্পদিনের জন্য সফর করতে বলা হতে পারে। আমি দুবাই যাচ্ছি কাল। আইসিসিতে গিয়ে বুঝতে চাই কী হচ্ছে না হচ্ছে।’

‘আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর যাচ্ছেন, সে আমাকে আগেই অনুরোধ করেছিল যদি সুযোগ পাই একদিনের জন্য যেতে। পাকিস্তান সিরিজ নিয়ে হয়ত ওইভাবে আলাপটা হবে না। কিন্তু আমি কী কী (টেস্ট না খেললে) হতে পারে সেটি জানার চেষ্টা তো অবশ্যই করব।’

বিসিবি ও পিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নাজমুল হাসান জানালেন, বাংলাদেশ সরকারের প্রাথমিক নির্দেশনার কথা মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে পুরো নির্দেশনা এলেই।

ট্যাগ: আইসিসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ বছরে এলাচের দাম বেড়েছে কেজিতে ৪ হাজার টাকা

পরবর্তী

সাঈদ খোকন এখন আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে

পরবর্তী

সাঈদ খোকন এখন আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে

বার্সার প্রস্তাবে জাভির ‘না’

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT