চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার প্রস্তাবে জাভির ‘না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রাজী হলেই পাবেন বার্সেলোনার মতো বড় দলের কোচের দায়িত্ব। তাতে চাকরি হারাবেন আর্নেস্টো ভালভার্দে। সাবেক দলের কোচের লোভনীয় প্রস্তাবে অবশ্য না করে দিয়েছেন কাতালানদের সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। আপাতত রাজী না হলেও সামনের মৌসুমে ঘরে ফেরার দুয়ারটা খোলা রাখতে চান ন্যু ক্যাম্পে আট লা লিগা ও চার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কিংবদন্তি।

চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মৌসুমে হতাশাজনক বিদায় ও প্রতিপক্ষের মাঠে ছন্নছাড়া পারফরম্যান্স, সবকিছু মিলিয়ে বর্তমান কোচ ভালভার্দের উপর ক্লাব-সমর্থকদের আস্থা গিয়ে ঠেকেছে শূন্যের কাছাকাছি। এরমধ্যে গত বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিতে শেষ ১০ মিনিটের ঝড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়ায় ভালভার্দেকে আর ন্যু ক্যাম্পে দেখতে চান না সমর্থকরা।

ভালভার্দের তাৎক্ষণিক বিকল্প হিসেবে ঘরের ছেলে জাভিকেই মনে ধরেছিল বার্সার। শুক্রবার তার সঙ্গে কথা বলতে কাতারের রাজধানী দোহায় গিয়েছিলেন বার্সার প্রধান নির্বাহী অস্কার গারু ও স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল। প্রস্তাব দেয়া হয় আড়াই বছরের চুক্তির।

Banglabid

দুইদিন ধরে আলোচনা ও ফোনালাপের পর আপাতত সেই প্রস্তাবে না করে দিয়েছেন বর্তমানে কাতারি ক্লাব আল শাদের দায়িত্বে থাকা ৩৯ বছর বয়সী জাভি। আলোচনায় তিনি জানিয়েছেন ভালভার্দেকে টপকে বার্সার দায়িত্ব নিতে চান না, কারণ এই কোচের প্রতি ভীষণ শ্রদ্ধাবোধ আছে তার।

ভালভার্দের প্রতি শ্রদ্ধাবোধ থাকায় এখনই বার্সার দায়িত্ব না নিলেও সামনে ফেরার সুযোগ রাখতে চান জাভি। জানিয়েছেন, ক্লাবের ইচ্ছা থাকলে আগামী জুনে কাতালান জায়ান্টদের দায়িত্ব নিতে রাজী তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি হার্নান্দেজবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাঈদ খোকন এখন আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে

পরবর্তী

বিপিএল থাকবে বঙ্গবন্ধুর নামেই

পরবর্তী

বিপিএল থাকবে বঙ্গবন্ধুর নামেই

চার মাসের জন্য ছিটকে গেলেন সুয়ারেজ

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT