বিনোদন

আইসিইউতে নায়ক রাজ

আইসিইউতে নায়ক রাজ

দেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাকের অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার নায়ক রাজের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নায়ক রাজের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

বিষয়:নায়ক রাজ রাজ্জাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…