চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ২৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী। 

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে আইভী রহমানের
সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, রাজধানীর বনানী কবরস্থানে আইভী রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, ঢাকাসহ দেশ জুড়ে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন।

প্রয়াত আইভী রহমানের বাসভবন রাজধানীর গুলশান-২ এর ‘আইভী কনকর্ড’ এ বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শুধু রাজনীতিবিদ নন, একজন সমাজকর্মী হিসেবেও স্বনামে পরিচিত প্রয়াত আইভি রহমান মুক্তিযুদ্ধ এবং সমাজসেবায় অবদানের জন্য ২০০৯ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার পান।

Reneta

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হন। ওই হামলার খুব কাছে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা তখন মৃত্যুর হাত থেকে রক্ষা পান।

গ্রেনেড হামলায় আহত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় আইভী রহমান ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

ইতিহাসের এই নির্মম গ্রেনেড হামলা কেড়ে নেয় ২৪টি প্রাণ এবং এতে আহত হয় কয়েক শত নেতাকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইভী রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই-সুরের ধারার বর্ষবিদায়ের আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ কার্যক্রম শুরু

এপ্রিল ১৪, ২০২৬

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT