তথ্যপ্রযুক্তি

আইফোন ১০ এর মতো অ্যান্ড্রয়েড ফোনেও আসছে ফেস আইডি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে একজন নারী মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকছেন, যেখানে ফেস আইডি প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা যাচাই হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইফোন ১০ এর মতো অ্যান্ড্রয়েড ফোনেও যুক্ত হতে পারে বায়োমেট্রিক নিরাপত্তা ফিচার ফেস আইডি। কেজিআই সিকিউরিটিজের অ্যানালিস্ট মিং চি কুও এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারা ইতোমধ্যেই এই প্রযুক্তি নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন।

এর আগে এই বিশ্লেষক জানিয়েছিলেন, অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করতে কাজ শুরু করেছে। তবে সে সময় তিনি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তার মতে, আগামী কয়েক বছরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের থেকেও বেশি ব্যবহার করা হবে ফেস আইডি।

তিনি বলেন, আগামী দুই তিন বছর ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটি এক্সক্লুসিভ ফিচার হিসেবেই থাকতে পারে। শীর্ষস্থানীয় কয়েকটি ব্রান্ডের ফোনেই এই ফিচারটি পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

আর এদিক থেকে কুও এগিয়ে রাখছেন স্যামসাংকে। কারণ উচ্চমানের ওএলইডি ডিসপ্লেের বাজারে বর্তমানে আধিপত্য ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি।

 

বিষয়:ফেস আইডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…