চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন সেভেন কিনলে চাকরি ‘নট’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

হয়তো আপনার খুব শখ ভালো একটা আইফোন কেনার। অ্যাপলের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ আইফোন সেভেন বাজারে আসার পরই সাহস করে অনেকগুলো টাকা খরচ করে কিনে ফেললেন একখানা। এতে আপনার শখ পূরণের পাশাপাশি দরকারও মিটল, ভাবটাও বাড়ল, আবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বন্ধুদের ঈর্ষা দেখে মনে মনে একটু খুশিও লাগল আপনার।

কিন্তু এই আইফোন কেনার দোষে যে আপনার সাধের চাকরিটাই চলে যেতে পারে, তা কি একবারও ভেবে দেখেছেন?

না, বাংলাদেশে এমনটা না হলেও চীনের এমন ঘটনার ঝুঁকিতে আছেন অনেকে। দেশটির বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধান তাদের কর্মচারীদের হুমকি দিয়েছেন, নতুন আইফোন সেভেন ফোন কিনলে তাদের চাকরিতে পদোন্নতি পেতে ভবিষ্যতে সমস্যা হবে; এমনকি চাকরিটাও চলে যেতে পারে!

এমনই একটি উদাহরণ চীনের হেনান প্রদেশের নানইয়াং ইয়ংকাং ওষুধ কোম্পানি। কর্মীদের আইফোন সেভেন বা আইফোন সেভেন প্লাস কেনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে প্রতিষ্ঠানটি একটি আনুষ্ঠানিক নোটিশ টাঙ্গিয়েছে তার অফিসে। সেখানে লেখা: ‘এই নিয়মটি যদি ভাঙ্গেন, তাহলে কষ্ট করে সরাসরি অফিসে এসে ইস্তফাটা দিয়ে যাবেন।’

কর্তৃপক্ষের এ ধরণের সিদ্ধান্তের কারণ স্পষ্ট না হলেও কোম্পানিগুলোর দাবি, তারা দেশপ্রেমের দৃষ্টি থেকে কাজটি করছেন। অনেকে আবার বলছেন, তাদের কর্মচারীরা যেন খুব বেশি বস্তু বা জাগতিক বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে, সেজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেমন ওই ওষুধ কোম্পানির নতুন নীতি বিষয়ক নোটিশটি টাঙ্গানো হয় ১৯৩১ সালে চীনে জাপানি সেনাদের আক্রমণের ৮৫তম বার্ষিকীতে। সেখানে বলা হয়, ‘১৮ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। ভুলে যাবেন না সেই দিনটিতে আমাদের জাতীয় অপমানের কথা। আসুন আমরা বিদেশি পণ্য বর্জন করি।’

Reneta

ঘোষণাপত্রটি চীনের সামাজিক মাধ্যম ‍উইবো’তে ছড়িয়ে পড়ে। ওই প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে এভাবে আইফোন কেনা নিষিদ্ধ করাকে কর্মীদের অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছেন অনেকে। অনেকেই আবার বলছেন, আইফোন সেভেন ও সেভেন প্লাস বর্জনের এই দেশের জন্য আর্থিক লোকসান বয়ে আনতে পারে। কেননা চীনের ফক্সকন ফ্যাক্টরিতেই মূলত অ্যাপলের পণ্য তৈরি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT