চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন অ্যাপস দূর্বলতায় ৫০ লাখ ডলার জরিমানার মুখে অ্যাপল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ওয়াইফাই বিষয়ক ‘ওয়াইফাই অ্যাসিস্ট’ নামের এক বিশেষ অ্যাপ নিয়ে ভোক্তাদের পক্ষ থেকে ৫০ লাখ ডলার জরিমানার মামলার মুখে পড়েছে অ্যাপল। অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোতে রয়েছে ওই বিশেষ ফিচার।

ফিচারটি চালু থাকা অবস্থায় যদি ওয়াইফাই ইন্টারনেটের সিগনাল দুর্বল হয়, তখন অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবেই মোবাইল ইন্টারনেট ডাটা চালু করে দেয়। ফলে ব্যবহারকারী অনেকসময় তা খেয়ালও করেন না। এতে মাস শেষে তাদেরকে বিরাট অংকের মোবাইল বিল গুনতে হয়।

মামলার বাদী উইলিয়াম স্কট ফিলিপস এবং সুজান শ্মিড ফিলিপসের অভিযোগ হলো, ওয়াইফাই অ্যাসিস্ট উন্মোচনের সময় অ্যাপল ভোক্তাদের পরিষ্কার করে এর সব ফিচার সম্পর্কে স্পষ্টভাবে জানায়নি। ওয়াইফাই অ্যাসিস্ট-এ দুর্বল ওয়াইফাই সংযোগ থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ইন্টারনেট সংযোগে চলে যাওয়ার ব্যবস্থাটি বন্ধ করা সম্ভব নয়, যদি না ওই অ্যাপটিই বন্ধ করে রাখা হয়।

আইওএস ৯-এ প্রথম থেকেই ওয়াইফাই অ্যাসিস্ট নিজ থেকে চালু হয়ে যায়। এ কারণে আইফোন এস৫ মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ৯-এ আপডেট করার পরই ফিলিপস দম্পতিকে মোবাইল অপারেটরের পক্ষ থেকে মোটা অংকের ডাটা চার্জের বিল ধরিয়ে দেওয়া হয়।

অ্যাপলের কাস্টমার সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, ওয়াইফাই অ্যাসিস্ট অ্যাপের উদ্দেশ্য হলো দুর্বল ওয়াইফাই সিগনালের সময় মোবাইল ডাটা চালু করে গ্রাহককে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া। সেখানে সতর্ক করা হয়েছে, মোবাইল ডাটা চালু থাকা অবস্থায় অপারেটরের পক্ষ থেকে সামান্য ডাটা চার্জ কাটা হবে। তবে ব্যবহৃত সেই ডাটার পরিমাণ হবে খুবই কম।

কিন্তু বাস্তবে ওয়াইফাই অ্যাসিস্টের কারণে চার্জ করা মোবাইল ডাটার পরিমাণ অনেক বেশি বলেই অ্যাপলের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানান উইলয়াম ও সুজান ফিলিপস। একই সমস্যার সম্মুখীন হচ্ছেন আরও বহু আইওএস ৯ ব্যবহারকারী বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোনইন্টারনেটওয়াইফাইস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT