চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফেল টাওয়ারে ব্যালন ডি’অরের অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ইতোমধ্যেই ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত অক্টোবরে এই পুরস্কার ঘরে তোলেন সিআর সেভেন। তবে পুরুষ খেলোয়াড়ের জন্য বছরের অন্যতম সেরা ও সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কারটি এখনও দেয়া হয়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেয়া হবে ব্যালন ডি’অর ২০১৭ পুরস্কারটি। এবারের পুরস্কার অনুষ্ঠানটি হবে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে।

ইভেন্টটি ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ আয়োজন করবে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় ৭টা ৪৫ এবং গ্রিনিচ সময় ৬টা ৪৫) অনুষ্ঠিত হবে জমকালো ইভেন্টটি। সম্প্রচার করবে ফ্রান্সের টেলিভিশন চ্যানেল লে’কুপ।

ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফ্রান্স, টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড গিনোলার।

২০১৭ ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ছয় ভাগে মোট ৩০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ফ্রান্স ফুটবল।

২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেয়া শুরু করে।

Reneta

গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বছরজুড়ে সাফল্যের নিরিখে ব্যালন ডি’অর জয়ে এবার পর্তুগিজ অধিনায়কের সম্ভাবনা বেশ জোরাল। জিতলে সবচেয়ে বেশি পাঁচবার বর্ষসেরা হওয়ার মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো।

তিন তারকা ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, বার্সেলোনার উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ ও ইসকো, বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবের্তো লেভানডোভস্কি ও টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

উল্লেখযোগ্যদের মধ্যে আরও রয়েছেন, মার্সেলো, কৌতিনহো, টনি ক্রুস, সাদিও মানে, রাদামেল ফ্যালকাও, গ্রিজম্যান, এডিন জেকো, ডেভিড ডি গিয়া, ডেরিস মার্টেস, কেভিন ডি ব্রুইন, ইয়ান ও’ব্লেক ও কান্তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যালন ডি”অর
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT