চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল বাতিলে ৪০ হাজার কোটি লোকসানে পড়বে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৩, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকাল স্থগিত করে রাখা ২০২০ আইপিএল এবছর আর আয়োজন সম্ভব কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। সংকট কাটার পর অনুকূল কোনো সূচি বের করতে না পারলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ১৩তম আসর। তেমন হলে কপালে দুঃখ আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডটির এক কর্মকর্তা। আসর বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই।

‘বিসিসিআই বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। যদি আইপিএল সময় মতো আয়োজন না হয় তাহলে ৪০ হাজার কোটি রুপি (৫৩০ মিলিয়ন ডলার) কিংবা তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।’ ক্ষতি নিয়ে এমন শঙ্কা প্রকাশ করেছেন সবচেয়ে ধনী বোর্ডের ট্রেজারার অরুণ ধামাল।

অন্যসব ক্রিকেট বোর্ডের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে মরিয়া বিসিসিআইও। তবে সরকারের নির্দেশ অনুযায়ী নিজেদের গুটিয়ে রাখতে হচ্ছে বোর্ডটিকে। পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসা পর্যন্ত সবরকম খেলাধুলা বন্ধ রাখার পক্ষে ভারত সরকার।

মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল হলেও তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই ভারতীয় বোর্ডের, চিন্তায় যত এখন আইপিএল ঘিরে। প্রতি বছর টি-টুয়েন্টির আসরটি দিয়েই কেবল ১১ হাজার কোটি ডলার রাজস্ব আদায় হয় ভারত সরকারের। আর্থিক কনসালটেন্সি ফার্ম ডাফ এন্ড ফেলপেসের হিসাব অনুযায়ী, গত বছর আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর দাম দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলারে।

করোনার কারণে অনেক বোর্ডই বাধ্য হয়েছে খেলোয়াড়দের বেতন কাটছাঁট করতে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও দাঁড়িয়ে আছে একই কাতারে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগেও হাত পড়েছে খেলোয়াড়দের বেতনে।

ধামাল বলছেন ভারতের ক্রিকেটারদের বেতনে হাত দিতে চায় না বোর্ড। নিতান্ত বাধ্য হলে তবেই একদম শেষ মুহূর্তে খেলোয়াড়দের বেতন কাটা হবে, ‘আমরা কাজ করছি যে কিভাবে খেলোয়াড়দের বেতন বাঁচানো যায়। এটা আমরা একেবারেই শেষ মুহূর্তে দেখতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT