চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ইতিহাসে প্রথমবার খেলা হবে না মুম্বাইয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এমন ঘটেনি আগে, ভারতের মাটিতে টুর্নামেন্ট অথচ কোনো ম্যাচ হয়নি মুম্বাইয়ে। সেই ইতিহাসেই এবার ছেদ পড়ল বলে! প্রথমবার কোনো ম্যাচ নাও হতে পারে মুম্বাইয়ে। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আসন্ন আসরেও হট ফেভারিট। এসব ছাড়িয়ে আলোচনার কেন্দ্র ছিল বিসিসিআইয়ের একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে। কদিন আগে খবর হয়েছিল, মুম্বাইয়ের তিনটি স্টেডিয়ামে হতে পারে এবারের আইপিএলের পুরো আসর।

কারণ হিসেবে সামনে ছিল করোনা পরিস্থিতি। একই রাজ্যে সব ম্যাচ না হলে, দুদিন পরপর দলগুলোর হোম-অ্যাওয়ে ম্যাচের জন্য ভ্রমণের কারণে নিরাপত্তা বলয় গড়া মুশকিল হয়ে উঠতে পারে। তারচেয়ে বিশাল নিরাপত্তা বলয় গড়ে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা সহজ! সেটা সম্ভব যদি এক রাজ্যেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা যায়।

মুম্বাইয়ের সঙ্গে পুনেকে রাখার পরিকল্পনাও ছিল বিসিসিআইয়ের। আর প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে উদ্বোধন হয়ে যেটিতে কদিন আগেই ভারত-ইংল্যান্ড সিরিজের দিবা-রাত্রির টেস্টটি হয়েছে। যাতে বিরাট কোহলির দল জয় তুলেছে ১০ উইকেটে, দুদিনেরও কম সময়ে।

সেই করোনা পরিস্থিতিই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে মুম্বাইয়ের জন্য। কারণ মহারাষ্ট্রে কোভিড-১৯ পরিস্থিতি আশঙ্কাজনক হারে অবনতির দিকে গড়াচ্ছে। বাধ্য হয়েই বিসিসিআইকে বিকল্প ভেন্যুর ভাবনায় যেতে হচ্ছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেনি সৌরভ গাঙ্গুলির বোর্ড। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেই এগোবে বিসিসিআই। আইপিএলের গভর্নিও কাউন্সিলের সঙ্গে বৈঠক হবে। কিন্তু মুম্বাইয়ের বাইরেই করতে হবে টুর্নামেন্ট, এমন ধরেই পরিকল্পনা গোছাচ্ছে বোর্ডটি।

Reneta

আইপিএল-২০২১ মাঠে গড়াতে পারে এপ্রিলের ৮ থেকে ১২ তারিখের মধ্যে। পর্দা নামার সম্ভাবনা মে মাসের শেষ বা জুনের প্রথম সপ্তাহে। সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ ও তামিল নাড়ুতে নির্বাচন আছে। সেটিও সমস্যা আইপিএলের জন্য!

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটির করোনা আক্রান্ত রোগীর অর্ধেকের কাছাকাছি সংখ্যা মহারাষ্ট্র থেকে। এক লাখ ৬৯ হাজার শনাক্তের মধ্যে ৭৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী মহারাষ্ট্রের। রোববার সেখানে সাড়ে ৪ হাজারের কাছে নতুন রোগী মিলেছে। যেদিন রাজ্যটি মৃত্যু দেখেছে ৬২ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১বিসিসিআইমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

জুন ৩০, ২০২৬

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT