চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে মোস্তাফিজের ভাবনায় ‘ম্যাচ বাই ম্যাচ’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১:১২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
যেবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করলেন

যেবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করলেন

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ভারতে গিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইন সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। সঙ্গে আছেন স্ত্রী সামিয়া পারভীন শিমু। বিয়ের দুই বছরের মাথায় দুজনের প্রথম বিদেশ সফর। অথচ তাদের পালন করতে হচ্ছে কঠোর কোয়ারেন্টাইন।

মুম্বাই থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে টাইগার পেসার শুনিয়েছেন এবারের আইপিএল নিয়ে নানা ভাবনার কথা।

নিউজিল্যান্ড থেকে ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই বের হননি। মুম্বাই ছুটে যেতে হয়েছে। আইপিএল খেলতে যাওয়ার যে রোমাঞ্চ সেটি কি আদৌ টের পেয়েছেন?
মোস্তাফিজ: খুবই তাড়া ছিল। দেরি করে মুম্বাই এলে প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকতে পারতাম না। আমাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। আমার কোয়ারেন্টাইন শেষ হবে ১১ এপ্রিল। আজ চতুর্থ দিন চলছে। আগে যখন আইপিএল খেলতে আসতাম, সবার থেকে বিদায় নিয়ে আসতাম। অবশ্যই সেই পরিবেশটা মিস করি। বাবা-মা, ভাই, কাছের মানুষ, বন্ধু, সাংবাদিকদের থেকে বিদায় নিতাম, দোয়া চাইতাম। করোনা সবাইকে পর করে দিয়েছে (হাসি), এখন সে সুযোগ নেই। চাইলেও আগের মতো হবার সুযোগ নেই।

বিদেশ সফর মানেই তো কোয়ারেন্টাইন। নিউ নরমালের সঙ্গে কতটা মানিয়ে নিতে পেরেছেন?
মোস্তাফিজ: কোয়ারেন্টাইন সবসময়ই বিরক্তিকর। নিউজিল্যান্ডে ১৪দিন ছিল। এখানে ৭দিন। পার্থক্য শুধু সময়ে। কঠোর সব জায়গাতেই। রুমেই বন্দি থাকতে হয়। দরজার সামনে খাবার দিয়ে যায়, রুমে বসে খাই।

এক মৌসুম আগে মুম্বাই ইন্ডিয়ান্সে

সময় কাটছে কী করে?
মোস্তাফিজ: নাটক দেখে। খেলা তেমন দেখা হয় না। সিনেমাও দেখা হয় না। দুজন বাংলাদেশের নাটক দেখেই সময় পার করছি।

বিয়ের পর তো প্রথম ভাবীকে নিয়ে দেশের বাইরে গেলেন…
মোস্তাফিজ: হ্যাঁ, এবারই প্রথম। ওর ভার্সিটির ক্লাস বন্ধ, অবসর সময়ই পার করছিল। এজন্য তাকে নিয়ে আসা।

Reneta

বিশ্বকাপের সময় বলছিলেন, বল ভেতরে ঢোকানো রপ্ত করা জরুরি। এই স্কিল নিয়ে সম্প্রতি খুব পরিশ্রম করেছেন। কিছুটা প্রয়োগও দেখেছি। আইপিএলে এই স্কিল কতটা কাজে দেবে?
মোস্তাফিজ: খেলাটা টি-টুয়েন্টি। এখানে ইনসুইং কতটা কাজ করবে সেটি দেখতে হবে। খুব বেশি ট্রাই করলে হিতে বিপরীতও হতে পারে। পরিস্থিতির উপর নির্ভর করবে। এখনো টিম মিটিং হয়নি। নতুন বলে বল করলে তো বল ভেতরে ঢোকাতেই হবে। ডেথ ওভারে করলে আরেকরকম। ইনসুংই নিয়ে নিজেকে খুব বেশি পুশ করার ইচ্ছা নেই।

নিজের সেরা অস্ত্র কাটারেই তাহলে ভরসা রাখবেন?
মোস্তাফিজ: এখানকার কন্ডিশনে কাটার ভালো হয়। আর কাটারে সাফল্যও পেয়েছি অতীতে। এটাতে যদি ভালো হয় চেষ্টা করবো বৈচিত্র্য বাড়াতে।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলের গত আসর খেলতে পারেননি ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র না দেয়ায়। একটা মৌসুম না খেলায় কি নতুন করে শুরু করতে হবে আপনাকে? আইপিএল খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে কতটা প্রস্তুত আপনি?
মোস্তাফিজ: টি-টুয়েন্টি সবসময়ই প্রেসার গেম। ইনটেনসিটি খুব হাই। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো তত ভালো। তার আগের তিনটা আসর খেলেছি। অভিজ্ঞতা কিছুটা হলেও হয়েছে। আর নিউজিল্যান্ডে যেহেতু সাদা বলের ক্রিকেট (ওয়ানডে, টি-টুয়েন্টি) খেলেই এসেছি, সমস্যা হওয়ার কথা না। যদিও ওখানকার কন্ডিশনে তেমন ভালো করতে পারিনি।

লাল-সবুজের ফিজ

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার রাজস্থানের হয়ে খেলবেন। দলটা কেমন?
মোস্তাফিজ: টিম ভালো। সবধরনের খেলোয়াড়ই আছে।

শুক্রবার আইপিএল শুরু। যদিও আপনাদের ম্যাচ কয়েকদিন পর। দেড় মাসেরও বেশি সময় ২২ গজের লড়াই নিয়ে বিভোর থাকবেন। কী প্রত্যাশা করছেন নিজের পারফম্যান্স নিয়ে?
মোস্তাফিজ: ম্যাচ নিয়ে বেশি ভাবা উচিত না। পুরো আসর নিয়ে ভাবতে গেলে অযথা চাপ আসবে মাথায়। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। রাজস্থানের হয়ে আইপিএল মিশনে যেন সফল হতে পারি সেটি তো অবশ্যই চাইবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১মোস্তাফিজরাজস্থান রয়্যালসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT