চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে বিপিএলের প্রশংসা শুনেছেন ডি ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: আইপিএলে নিয়মিত খেলেন এমন অনেক ক্রিকেটার বিপিএল খেলতেও আসেন নিয়মিত। এখানে খেলে যাওয়া অনেকের কাছেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টের খুব প্রশংসা শুনেছেন এবি ডি ভিলিয়ার্স। বিপিএলের ষষ্ঠ আসরে নিজে খেলতে এসে জানালেন সেসব কথা।

ডি ভিলিয়ার্স প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন রংপুর রাইডার্সের হয়ে। শনিবার অজি তারকা ডেভিড ওয়ার্নারের দল সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবেন প্রোটিয়া বিস্ফোরক ব্যাটসম্যান। সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিপিএল মাতাতে আসা প্রোটিয়া তারকা।

‘বিপিএল সম্পর্কে এর আগে ভালো কথাই শুনেছি। আইপিএলে খেলা ক্রিকেটারদের কাছে আগেও বিপিএলের কথা শুনেছি। তারা বলেছিল, এখানকার ক্রিকেটের কোয়ালিটি অসাধারণ।’

‘এটি এমন একটি টুর্নামেন্ট যেটি কিনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি করছে। আমি বেশ খুশি এবছর টুর্নামেন্টটির অংশ হতে পেরে।’

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিলেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর আসতে পেরে দারুণ খুশি ডানহাতি এ ব্যাটসম্যান, ‘আমি বাংলাদেশে আসতে পছন্দ করি। অনেকদিন বাংলাদেশে আসা হয় না।’

ভিলিয়ার্স এমন সময়ে এলেন যখন রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ হেরে বিপদে আছে। মাশরাফীদের ৬ ম্যাচে জয় মাত্র দুটিতে। তবে তিনি আশাবাদী দ্রুতই ছন্দ ফিরে পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবং জায়াগা করে নেবে শেষ চারে।

Reneta

‘আমি জানি রংপুর রাইডার্সের এর আগেও কিছু সাফল্য রয়েছে। আমাদের এখনও ছয়টা ম্যাচ বাকি আছে। ম্যাচগুলোতে ভালো খেলেই আশা করছি আমরা প্লে-অফ পর্বে জায়গা করে নিবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এবি ডি ভিলিয়ার্সবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT