চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইপিএলের বাজিকর চক্রকে তথ্য দিত পাকিস্তান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের বারোতম সংস্করণে বেশকিছু ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছিল বাজিকররা। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত চক্রটিকে তথ্য সরবারহ করত পাকিস্তান, এমন তথ্য পেয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ আইপিএল আসরটির কথিত সেই বাজিগুলোর তদন্তের জন্য মামলা দায়ের করেছে সিবিআই। মামলায় দিল্লির দিলীপ কুমার এবং হায়দ্রাবাদের গুররাম বাসু এবং গুররাম সতীশকে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ‘পাকিস্তান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের ফলাফল প্রভাবিত করছে। আইপিএল ম্যাচ সম্পর্কিত বাজির আড়ালে, সাধারণ জনগণকে বাজি ধরতে প্ররোচিত করেও প্রতারণা করছে তারা।’

বাজির উদ্দেশ্যে চক্রটি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাহায্যে ভুয়া অ্যাকউন্ট খোলে। এসব ক্ষেত্রে তারা ভুল জন্ম তারিখ অথবা একাধিক জন্ম তারিখ ব্যবহার করত। অ্যাকাউন্টের খুলতে জাল আইডিও ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সংস্থাটি।

সিবিআই আরও জানিয়েছে, ক্রিকেটে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত চক্রটি ২০১০ সাল থেকে সক্রিয়। বাজিকররা ভারতের সাধারণ জনগণের থেকে পাওয়া অর্থের একটা অংশ বিদেশে থাকা সদস্যের কাছে পৌঁছে দিত। এজন্য তারা ভারতে নিষিদ্ধ হাওয়ালা ট্রানজেকশনের মাধ্যমে লেনদেন করত বলেও জানিয়েছে সিবিআই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলপাকিস্তানভারতমামলাম্যাচ পাতানোলিড স্পোর্টসসিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT