চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইন হলে পাখির মতো, মাছির মতো মানুষ মরার প্রবণতা নিয়ন্ত্রণে আসবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

নতুন সড়ক পরিবহণ আইন পাস হলে রাস্তায় মানুষের মৃত্যুর হার অনেক নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আইন হলে রাস্তায় পাখির মতো মাছির মতো মানুষ মরার এ যে প্রবণতা তার ওপর একটা নিয়ন্ত্রণ আরোপ হবে।’

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা’র সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে দাবি করে মন্ত্রী বলেন: ‘তাদের (আন্দোলনরত শিক্ষার্থী) যে দাবিগুলো সবগুলোরই সমাধান কিন্তু সড়ক পরিবহণ আইনের মধ্যে রয়েছে।’

সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস থাকা সত্ত্বে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ঢাকসহ সারাদেশে রাস্তায় অবস্থান করছে শিক্ষার্থীরা।

সড়ক পরিবহণ আইন পাশ হলে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি হবে দাবি করে কাদের বলেন: ‘আইনটি হলে মানুষ আগের চেয়ে সচেতন হবে। কঠিন শাস্তি থাকলে সেখানে সতর্কতা আসেই। এই যে রাস্তা গাড়ি চলাচলে রেষারেষি এমন কি পথচারীদের রাস্তায় চলাচলের নিয়ম পথ পারাপারের নিয়ম এখানে যুক্ত থাকবে।’

এ সময় সড়কে চলাচলে শিক্ষার্থীদেরও সচেতন হওয়ার তাগিদ দেন সড়ক মন্ত্রী।

Reneta

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তিনি বলেন: ‘শিক্ষার্থীরা যাতে ট্রাফিক আইন মেনে চলে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়েরও একটা দায়িত্ব আছে। একজন যখন মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয় খেলায় থাকেনা একটা ছুটন্ত গাড়ি এসে চাপা দিয়ে যাচ্ছে। এগুলো রোধে সব কিছু আইনের মধ্যে আছে।’

আইনে কি আছে তার বিস্তারিত না বলে সাংবাদিকদের ওয়েব সাইট থেকে পড়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বলেন: ‘আইনটা এখন খসড়া আকারে আছে। আমি আশা করি আগামী ক্যাবিনেটে এটি অ্যাপ্রুভ হবে। পার্লামেন্টে পাস হবে।’

আইনটি পাস হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

গত চার দিনে শিক্ষার্থীরা সড়কে চলাচলকারী গাড়িগুলোর বৈধ কাগজ পত্র পরীক্ষা করে দেখেছে। বাদ পড়েনি মন্ত্রী, পুলিশ, সাংবাদিকের গাড়িও।

এ বিষয়ে কাদেরে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: আমি মন্ত্রী কি চেকিং করিনি আপনাদের নিয়ে? আমি অলয়েজ রাস্তায় ছিলাম, অলয়েজ এ কাজগুলো করেছি। তারা প্রথম দেখাচ্ছে এমন তো না, এটা বাংলাদেশে দেখিয়েছি আমি। আমি রাস্তায় গিয়ে চেকিং শুরু করেছি।

সড়কের মামলাগুলো বছরের পর বছর পড়ে থাকলেও বিচার শেষ হওয়ার নজির কম আবার বিচার হলেও অনেক ক্ষেত্রে রায় বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে সরকার কি কোন পদক্ষেপ?

জানতে চাইলে তিনি বলেন: ‘সড়কের মামলাগুলোতে দ্রুত বিচার সম্ভব যখন আইনটি পাশ হবে। বিচারে দীর্ঘসূত্রতার বিষয়ে আমরা পার্লামেন্ট আলোচনা করবো। প্রয়োগ না হলে তো আইন করে লাভ নেই। শৃঙ্খলা ফিরিয়ে আনতে যদি ভূমিকা রাখতে না পারে সে আইনের তো প্রয়োজন নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরশিক্ষার্থী নিহতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT