কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আইন-শৃঙ্খলা উন্নয়নে নিরাপত্তা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।
টাঙ্গাইলের মইশা গ্রামে বুধবার ভোরে চরমপন্থিদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন র্যাবে কর্মরত সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
তাকে দেখতেই বৃহস্পতিবার দুপুরে সিএমএইচ-এ যান স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাব মহাপরিচালকসহ আইন শৃঙ্খলা-বাহিনীর কর্মকর্তারা। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো। গোপন খবরে সেখানে অভিযান চালায় র্যাব। তখন এই সাহসী র্যাব কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসায় সবরকম ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। র্যাব সদস্যরা বীরত্বের সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।






