চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইন অনুযায়ীই খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যেতে পারে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ীই খালেদা জিয়াকে চিকিৎসকার জন্য বিদেশে পাঠানো যেতে পারে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘এই সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। যারা আগের রাতে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে বসে আছে। তারা আজকে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না এবং তারা খালেদা জিয়ার বিরুদ্ধে যে কথাগুলো বলছে, তা সব মিথ্যা কথা ও প্রতারণামূলক। আমাদের দেশের আইনের ৪০১ ধারার এবং সেই ধারা অনুযায়ীই খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যেতে পারে।’

‘‘আমাদের পরিষ্কার কথা- সংলাপ, আলোচনা ও বাহানা বাদ দেন। পদত্যাগ করেন এবং পদত্যাগের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরোপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে কোনো নির্বাচন হবে না এবং কোনো সংলাপও হবে না। এই সরকার প্রতারক, প্রতারণা করছেন। তাদের সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে গণতন্ত্রের ও জনগণের সমস্যার সমাধান হবে।’’

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT