চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনে না থাকলেও সাকার পক্ষে নতুন আবেদনে জটিলতার চেষ্টা

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৫:৩৪ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেয়ার জন্য ৪ পাকিস্তানীসহ ৭ জন আবেদন করেছেন। আইনে না থাকায় এ ধরণের আবেদনকে নজিরবিহীন বলেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের একদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হয় ১৪ অক্টোবর। পাঁচ দিনের মাথায় পাকিস্তানী ৪ নাগরিকসহ ৭ জনকে সাফাই সাক্ষী করার জন্য আপিল বিভাগে আবেদন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। পরে এ বিষয়ে মতামত তুলে ধরেন তার অন্যতম আইনজীবী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বার এসোসিয়েশনের সভাপতি জানান, সাক্ষীদের সমন করতে আপিল বিভাগের কাছে আবেদন করেছি। সুষ্ঠু বিচারের স্বার্থে তাদের ডাকা হবে বলে আশা করছেন বলেও জানান।

তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার চলার সময় পর্যাপ্ত সাক্ষ্য এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। ওই সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।

এটর্নি জেনারেল জানান, সালাউদ্দিন কাদেরের সপক্ষে দেয়া তথ্য-প্রমাণ বিচার করেই ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছেন। অপরাধীর বেলায় রিভিউতে সাক্ষী ডাকার নজীর নেই।

সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানির বিষয়ে চেম্বার জজ আদালতে শুনানি হবে মঙ্গলবার। বিচারের সময় ট্রাইব্যুনালেই সাফাই সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার কারণে এ পর্যায়ে এসে আর সাফাই সাক্ষ্যের সুযোগ আছে কিনা মূল শুনানিতে তা ঠিক হবে। পাকিস্তানীরা যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে চান তা প্রথম প্রকাশ পায় আল-জাজিরা অনলাইনে। প্রতিবেদনটি করেছেন আদালত অবমাননার দায়ে দণ্ডিত, ঢাকায় বাস করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসালাউদ্দিন কাদের চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT