চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনের শাসনের আরও দৃষ্টান্ত স্থাপিত হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
ইরফান সেলিম

সম্প্রতি সাংসদ হাজি সেলিমের পুত্র কমিশনার ইরফান সেলিম দণ্ডপ্রাপ্ত হয়েছেন ভ্রাম্যমাণ আদালত কর্তৃক। এটি একটি বিরল দৃষ্টান্ত। এই ধরণের অপরাধগুলোর বিচারকার্য দ্রুত বিচার এখন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনিবার্য হয়ে গেছে। বিশেষ করে এই ধরণের ঔদ্ধত্য, ক্ষমতার অপব্যবহার, ধরাকে সরা জ্ঞান করে যত্রতত্র সাধারণ মানুষকে মারধোর নির্যাতনের বিচার এই দেশে সচারচর হয়না। হলেও খুব প্রভাবশালী বাদে কয়েকটি খুচরো অপরাধীর শাস্তি হয়। সে শাস্তিও আসলে কতদূর কার্যকর হয়েছে তাও প্রশ্নবিদ্ধ দেশের মানুষের কাছে। কিন্তু এই ঘটনাটি একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার ১৮ মাসের সাজা হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রাজধানীর নীলক্ষেত থেকে গত রোববার রাতে বইপত্র কিনে মোটরসাইকেলে করে সস্ত্রীক সেনানিবাস এলাকায় ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। কলাবাগান বাসস্ট্যান্ডে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ি। তিনি এর প্রতিবাদ জানাতে গেলে গাড়ি থেকে বের হয়ে এসে কয়েকজন তার ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। নৌবাহিনীর ওই কর্মকর্তা নিজেই বাদী হয়ে সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ছয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে। হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের চকবাজার দেবিদাস ঘাট লেনের বাসভবনে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তল, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব। এর আগে নৌবাহিনীর কর্মকর্তা এবং তার স্ত্রীকে লাঞ্ছিত করা ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় সোমবার দুপুরে ওই বাসা থেকে ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়। এখন ইরফান তার কাউন্সিলর পদও হারাতে পারেন। তার পিতা একজন প্রভাবশালী সাংসদ এবং পুরনো ঢাকার রাজনীতিবিদ। তার শ্বশুর নোয়াখালীর সাংসদ একরামুল হক চৌধুরী। কথিত আছে পিতাও শ্বশুড় উভয়েই তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার করার জন্য কুখ্যাত। এহেন কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যা তারা করেনি। তাদেরই উত্তরাধিকার ইরফান সেটার প্রমাণ দিলো নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধোর করে এবং ঐ কর্মকর্তার স্ত্রীকে লাঞ্ছিত করে। ফলে পুলিশ র‌্যাব ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। তারই প্রেক্ষিতে ইরফানকে কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতকে আরও কার্যকর করা প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা আরও মনে করি তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে দ্রুত বিচার আদালতকে কার্যকর করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে বৈ কমবে না। নতুবা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলের ভেতর এই ধরণের দুর্বৃত্তদের আগ্রাসী মনোভাব বেড়েই চলবে। ক্ষমতাসীনদের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার হাত থেকে এইসব অপরাধীদের দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিলরসাংসদপুত্রহাজী সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT