আইনী সুরক্ষা চুক্তি নিশ্চিত না করে সৌদি আরব, র্জডান, লেবানন, ইরাক ও সিরিয়ায় নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান (আইজিপি), চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনে বিবাদীদের নিষ্ক্রিয়তা এ রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী জামান আক্তার বুলবুল।
কক্সবাজারের এক বাসিন্দা হাইকোর্টে এ রিটটি করেন।







