চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠনে রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্তে ‘স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবীর পক্ষ থেকে করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে হাইকোর্টে রিটের পর মোহাম্মদ শিশির মনির বলেন, যে কোনো মামলায় ‘তদন্ত’ হলো বিচারের প্রাথমিক ধাপ। ন্যায়বিচারের জন্য প্রধান শর্তই হলো সঠিক ও নিরপেক্ষ তদন্ত। সুষ্ঠু তদন্ত সংবিধানের ৩৫(৩) ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির মৌলিক অধিকার।

‘‘কিন্তু বর্তমান আইনি কাঠামোতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্তের দায়িত্ব পুলিশকেই দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘পুলিশ অধ্যাদেশ’ নামে একটি আইনের খসড়া প্রস্তুত করেছিল। প্রস্তাবিত অধ্যাদেশের ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন্ট কমিশন’ গঠনের বিধান প্রস্তাব করা হয়েছে। কিন্তু সেই খসড়া অধ্যাদেশ আইনে পরিণত হয়নি। এমন বাস্তবতায় স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তদন্ত কমিশনপুলিশহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন

পরবর্তী

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ

পরবর্তী

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ

'অন্তিম'র হলে আতশবাজি, বিরক্ত সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT