করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) ড. মো. রেজাউল করিম।
শনিবার এক বার্তায় এই কর্মকর্তা জানান, এখন আইনমন্ত্রীর হালকা কাশি আছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।







