রাজধানীর বিজয়নগরে সারাকা ম্যাক কোচিং সেন্টারের শিক্ষক এ্যাড. শেখ মো. আজাদের (৪৮) বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে মামলা করেছে এক নারী শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত বুধবার রাতে রাজধানীর পল্টন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে।
বৃহস্পতিবার দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর হক চানেল অাই অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী থানায় এসে নিজেই বাদী হয়ে শ্লীলতাহানীর অভিযোগে মামলাটি দায়ের করেছে। তবে আসামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।







