চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবীকে ‘গ্রেপ্তার-নির্যাতনের’ অভিযোগে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
আদালত
A A

‘আদালতের আঙিনা’ থেকে আইনজীবী ইব্রাহিম খলিলকে ‘গ্রেপ্তার ও নির্যাতনের’ অভিযোগে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহিম খলিলকে ‘গ্রেপ্তার ও নির্যাতনের’ অভিযোগে আজ সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত সাধারণ আইনজীবীদের প্রতিবাদ সভা থেকে তিনি এই আহবান জানান।

আব্দুল মতিন খসরু বলেন, ‘দেশের মানুষের শেষ আশ্রয়স্থল এই সুপ্রিম কোর্টের বাউন্ডারিতে এসে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী একজন আইনজীবীকে ধরে নিয়ে তার উপর নির্যাতন চালাবে, তা বরদাস্ত যায় না। যদি সে (আইনজীবী) অপরাধ করে থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবী সমিতিকে জানাতে পারত। মাননীয় প্রধান বিচারপতিকে জানাতে পারত। সে (আইনজীবী) তো চোর-ডাকাত না, সে তো ভেগে যাচ্ছে না, বাড়ি থেকেও তাকে গ্রেপ্তার করা যেত। যেটা করা হয়েছে সেটা বেআইনি ও ধৃষ্টতা, এটা ক্ষমার অযোগ্য অপরাধ।’

আব্দুল মতিন খসরু আরো বলেন, ‘আমি আইজি সাহেব ও হোম মিনিস্টারকে অনুরোধ করতে চাই যে, প্লিজ তাদের চিহ্নিত করুন। তাদের বরখাস্ত করে বিচারের ব্যবস্থা করেন। তাদের এক সেকেন্ডও বাহিনীতে থাকার কোনো অধিকার নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে। তারাই যদি বেআইনি কাজ করে তাহলে অন্য দুর্বৃত্তরা কি করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো দৃর্বৃত্ত হতে পারে না।’

আইনজীবীদের এই প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবী ইব্রাহিম খলিলকে ‘নির্যাতন ও গ্রেফতারের’ ঘটনা নিয়ে প্রধান বিচারপতি এবং সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে কথা বলেছি। তারপর ঢাকা কোর্টে আমারা ইব্রাহিম খলিলের জামিন শুনানিতে অংশ নিয়েছি। একপর্যায়ে আজ ইব্রাহিম খলিলের জামিন হয়েছে। তবে আমরা শুধু জামিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। ইব্রাহিম খলিলকে যে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। ইব্রাহিম খলিলের মুক্তির পর তার বক্তব্যের ভিত্তিতে নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ দেয়া হবে।’

আজকের এই প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, নব নির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সফিক উল্লাহসহ কয়েক’শ আইনজীবী অংশগ্রহণ করেন।

Reneta

‘র‌্যাব সদস্যদের মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার’ অভিযোগে শুক্রবার র‌্যাব-১০ এর উপ-পরিদর্শক এনায়েত হোসেন বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। সে মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার ইব্রাহিম খলিলকে ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান। আজ শুনানির পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আইনজীবী ইব্রাহিম খলিলকে জামিন দেন।

এদিকে আইনজীবী ইব্রাহিম খলিলের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে তিনি (ইব্রাহিম খলিল) র‌্যাব সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন এবং তাকে বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ফেলে দিতে চায় হয়েছিল বলেও উল্লেখ করেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীপুলিশর‌্যাবসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT