চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানের মাজারে ভক্তদের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ভয়াবহ হামলার শিকার পাকিস্তানের লাল শাহবাজ কালান্দারের মাজারে ভিড় জমিয়েছে ভক্তরা। জঙ্গি হামলার মাত্র ২৪ ঘণ্টার মাথায় সেখানে ভক্তদের ভিড় শুরু হয়ে যায়। দেশটির ইংরেজি দৈনিক ডন এবং কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা জানায়, সেখানে প্রায় দেড় শ ভক্তের আনাগোনা হয়। বৃহস্পতিবারের ওই হামলায় এ পর্যন্ত ৮৮ জন নিহতের খবর নিশ্চিত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস।

এদিকে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর আইএসবিরোধী অভিযান অব্যাহত আছে। অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

মাজারের রক্ষণাবেক্ষণকারীরা শ্বেতপাথরের মেঝে থেকে রক্তের দাগ পরিষ্কার করে ফেলেছেন। সেই সাথে সরানো হয়েছেছে ধ্বংসের অন্যান্য চিহ্ন। তাদের ধামালের (এক ধরনের নাচ) প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

আলী ওঠো নামের এক ভক্ত বলেন, ‘এটা লাল শাহবাজ কালান্দার। কোনো সন্ত্রাসী, কোনো রকম সন্ত্রাসী হামলা আমাদের ভয় দেখাতে পারবে না। ধামাল চলবে এবং চলতেই হবে। ’

সিন্ধু প্রদেশের শেহওয়ান শরিফের লাল শাহবাজ কালান্দারের মাজারে হামলার পর নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছে।  সন্ত্রাসীদের দেশত্যাগ ঠেকাতে জঙ্গিদের ‘অভয়ারণ্য’ হিসেবে পরিচিত পাকিস্তান-আফগান সীমান্ত বন্ধ করে দেয়া।

সেনাবাহিনী জানায়, তারা আফগান কর্তৃপক্ষকে ৭৬ সন্ত্রাসীর একটি তালিকা দিয়েছে এবং তালিকাভুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম সামরিক জোট ন্যাটোর আফগানিস্তানে নিয়োজিত সেনাবাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Reneta

ফোনে পাক সেনাপ্রধান ন্যাটোর কর্মকর্তাকে বলেছেন, ‘সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ড সত্ত্বেও তাদের ব্যাপারে এমন নিষ্ক্রিয় থাকার মাধ্যমে আমরা বর্তমান নীতির পরীক্ষা দিচ্ছি, যে নীতির কারণে আমরা সীমান্ত পেরোচ্ছি না। ’

২০১৪ সালে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে জঙ্গি হামলায় ১৫৪ জন নিহতের ঘটনার পর গত বৃহস্পতিবারের হামলাটাই ছিল সবচেয়ে ভয়াবহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানে জঙ্গি হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র থেকে এলো পাইলট লামিসার মরদেহ

পরবর্তী

আফগানিস্তানে ঢুকে জঙ্গিদমন শুরু করেছে পাকিস্তান

পরবর্তী
ফাইল ছবি

আফগানিস্তানে ঢুকে জঙ্গিদমন শুরু করেছে পাকিস্তান

বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT