চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে বিএনপির অপপ্রচার: আ. লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা অভিযোগ করছে। 

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

তিনি বলেন: ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতাদের মিথ্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। তারা নিজেরা সহিংসতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টায় ঘৃণ্য মিথ্যাচার করে যাচ্ছে। তারা মনগড়া এবং বাস্তবতা বিবর্জিত বক্তব্য রাজনৈতিক ময়দানে ছেড়ে জাতির গর্ব ও আত্মবিশ্বাসের স্মারক জাতীয় সেনাবাহিনী পর্যন্ত গড়িয়েছে।

Banglabid

‘‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশৃঙ্খল-দেশপ্রেমী পেশাদার সশস্ত্র বাহিনী আজ বিশ্বসভায় শান্তি রক্ষা করে সুনাম কুড়িয়েছে, বিশ্বসভায় বাংলাদেশের মান উজ্জ্বল করেছে; বিএনপি ও ঐক্যফ্রন্ট পরাজিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’’

আবদুর রহমান বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, আইএসআইয়ের নীলনকশা অনুযায়ী বিএনপি ২০১৩-১৪ এবং ২০১৫ সালের মতো নির্বাচন ঘিরে সন্ত্রাস নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সারাদেশে বিএনপির এবং ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের হামলায় এখন পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়েছেন।’

‘‘এছাড়াও অন্তত তিন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য আহত হয়েছে। তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আওয়ামী লীগের কয়েকশ নির্বাচনী কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে। গতকালও ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর তিনজন পলিশের এসআইকে পিটিয়ে আহত করেছেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনির বাসায় হামলা হয়েছে।’’

Reneta

তিনি যোগ করে বলেন, ‘এগুলো বিএনপি-ঐক্যফ্রন্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। এসব করে প্রতিপক্ষের কাঁধে দোষ চাপানোর অপচেষ্টা করে যাচ্ছে। যাতে করে নির্বাচনকে বিতর্কিত করা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT