চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএমএফ-কে টাকা দেয়নি গ্রিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

মঙ্গলবার বেঁধে দেয়া সময়ের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রণালয়ের বাইরে অর্থমন্ত্রী ইয়ানিস ভারোওফাকিস কে প্রশ্ন করা হয় বেঁধে দেয়া সময়ে গ্রিস আইএমএফ এর ঋণ শোধ করছে কি না। এই প্রশ্নের উত্তরে ‘না’ বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে গ্রিস ঋণ শোধ করতে পারবে না, গ্রিসের প্রধানমন্ত্রীর এমন উক্তিরই প্রতিধ্বনি করেন অর্থমন্ত্রী।

ঋণ পরিশোধ ও ইউরোজোনে থাকা নিয়ে গ্রিস সরকারের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন সাধারণ গ্রিকরাও। ঋণদাতাদের চাপে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ হওয়ার পর সোমবার রাতে সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসেন হাজারো নাগরিক।

গত সপ্তাহে আইএমএফ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এর মতো ঋণদাতারা গ্রিসকে একটি চুক্তিতে আসার প্রস্তাব দিয়েছিলো। তবে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বিষয়টি নিয়ে গণভোটের আগে কোনো সিদ্ধান্ত নিতে অপরাগতা প্রকাশ করায় পাওনাদারদের চাপে রয়েছেন।

পাওনা পরিশোধে গ্রিসকে বেঁধে দেয়া সময় আজ শেষ হয়েছে। গ্রিসকে আইএমএফের ১৬০ কোটি ডলার ঋণ শোধ করার কথা ছিলো। অর্থ দিতে না পারলে গ্রিস ঋণ খেলাপী হয়ে যাবার পাশাপাশি তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের জরুরি অর্থ দেয়া বন্ধের ঘোষণার পর সে দেশের ব্যাংকগুলোকে বন্ধ রাখা এবং পুঁজির উপর নিয়ন্ত্রন আরোপের ঘোষণা দেন গ্রিসের প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফগ্রিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT