চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএমএফ পেল প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
নারী
A A
আইএমএফ

প্রতিষ্ঠার ৭২ বছর পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের-আইএমএফ প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে একজন নারীকে। তার নাম অধ্যাপক গীতা গোপীনাথ। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

আগামী ডিসেম্বরে বিদায়ী প্রধান অর্থনীতিবিদ মৌরি অবসফিল্ডের জায়গা নিবেন তিনি। গীতা গোপীনাথ হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক। তার গবেষণা আন্তর্জাতিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতিকে কেন্দ্র করে।

আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টাইন লাগার্দে নিয়োগ পাওয়ায় গীতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গীতা গোপীনাথ একজন অসাধারণ অর্থনীতিবিদ। তার দক্ষ নেতৃত্ব দেয়ার ইতিহাস রয়েছে। আছে যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা। এমন একজনকে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ করতে পেরে আমি নিজেও খুশি।

Banglabid

জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের এক মিটিংয়ে লাগার্দে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, তিনি সামিটে তার বক্তব্যে ভারতের নারীদের কথা বেশি উল্লেখ করেননি।

এরপর এপ্রিলে তিনি আবারো বলেন, প্রধানমন্ত্রী মোদির উচিত দেশের মেয়েদের প্রতি আরো বেশি নজর দেওয়া।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, গীতা গোপীনাথের জন্ম ও বেড়ে উঠা ভারতে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। ইউনিভার্সিটি অব দিল্লি থেকে বিএ সম্পন্ন করার পরে তিনি দিল্লি স্কুল অব ইকনোমিকস এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে এমএ সম্পন্ন করেন। তারপর ২০০১ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।

Reneta

হার্ভার্ডে যোগ দেয়ার আগে গীতা ইউনিভার্সিটি অব শিকাগো’স গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। জি২০ বিষয়ে ভারতের অর্থমন্ত্রণালয়ের এমিনেন্ট পার্সন অ্যাডভাইজরি গ্রুপের সদস্যও ছিলেন তিনি।

২০১৪ সালে গীতা আইএমএফের ৪৫ বছরের কম বয়সী ২৫ সেরা অর্থনীতিবিদের একজন নির্বাচিত হন। ২০১১ সালে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার ঘোষণা করে।

স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর যাত্রা করে আইএমএফ। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করাই এর প্রধান কাজ। বর্তমানে বিশ্বের ১৮৯টি দেশ এই সংস্থার সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফনারীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা

পরবর্তী

প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করবো: ফেরদৌস

পরবর্তী

প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করবো: ফেরদৌস

খেলাপি ঋণে বিশ্বব্যাংকের উদ্বেগ

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT