চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি ভিত্তিতে আইএমএফের কাছে আর্থিক সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কা জরুরি আর্থিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রীর একজন সহযোগী কর্মকর্তা।

আলজাজিরা’র প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ওয়াশিংটন, ডিসিতে আইএমএফের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছে।

অর্থমন্ত্রী আলী সাবরি বলেন, সরকার আশা করছেন এ আলোচনা রিজার্ভ বাড়াতে সাহায্য করবে এবং জ্বালানি, খাদ্য এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসগুলোর আমদানির জন্য অর্থ প্রদানের মাধ্যমে দেশটিকে সাহায্য করবে আইএমএফ।

সাবরির সহযোগী শামির জাভাহির এক টুইট বার্তায় বলেন, পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সাপ্লাই চেইন সমস্যাগুলো কমানোর জন্য র‍্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই) এর অনুরোধ করেন, যদিও তাদের এই আবেদন প্রাথমিকভাবে আইএমএফের মানদণ্ড পূরণ না করার সম্ভাবনা বেশি হলেও শ্রীলঙ্কার এই সংকটময় পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ তাদের এই আবেদন বিবেচনা করতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সাবরি এই মাসের শুরুতে রয়টার্সকে জানিয়েছিলেন, শ্রীলঙ্কা আগামী মাসেই আইএমএফ, বিশ্বব্যাংক এবং ভারতসহ একাধিক উৎস থেকে এই সঙ্কট রোধ করতে তিনশ’ কোটি ডলার সাহায্য চেয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফ এর কাছে শ্রীলংকা চার বছর পর্যন্ত পরিশোধযোগ্য সহজ শর্তাবলীর আর্থিক সাহায্য চেয়েছে। যেটা দিতে আইএমএফের ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি বলেন, এই সাহায্য পাওয়া গেলে দীর্ঘমেয়াদী সমাধান বের করার আগ অবধি স্বল্পমেয়াদে জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।

Reneta

কোভিড-১৯ এর প্রভাব, অব্যবস্থাপনাপূর্ণ সরকারী অর্থব্যবস্থা এবং জ্বালানির দাম বৃদ্ধি এবং বৈদেশিক রিজার্ভ হ্রাসসহ সৃষ্ট ব্যাপক আর্থিক সংকটের কারণে এই দ্বীপরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অপসারণের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা সংবিধান পরিবর্তন এবং রাজাপাকসে পরিবারকে ক্ষমতা থেকে সরানোর জন্য সংসদে সমর্থন তৈরি করার জন্য জোর দিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT