চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আংশিক নির্মিত ভবনের উপরে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-উড়োজাহাজ বিধ্বস্ত-প্লেন দুর্ঘটনা

ভারতে ছোট একটি চার্টার্ড প্লেন আংশিক নির্মিত একটি ভবনে আঘাত করার পর বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পশ্চিম ঘাটকোপারে এ ঘটনা ঘটে।

ভারতের বিমান পরিচালনা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে, প্লেনে থাকা দু’জন পাইলট এবং দু’জন ইঞ্জিনিয়ার ছাড়াও প্লেনের আঘাতে এক পথচারী ঘটনাস্থলে নিহত হন। তাদের সবার মরদেহ বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে ভিটি-ইউপিজেড, কিং এয়ার সি৯০ উড়োজাহাজটি পরীক্ষামূলক ফ্লাইটে জুহু এয়ারডোম থেকে যাত্রা করেছিল। পথে সর্বোদয় নগরের কাছে ঘাটকোপারে সেটি বিধ্বস্ত হয়।

১২ আসন বিশিষ্ট প্লেনটি ২০১৪ সালে ইউওয়াই এভিয়েশন নামের একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।ভারত-উড়োজাহাজ বিধ্বস্ত-প্লেন দুর্ঘটনা

দমকল বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর পাঁচটি টিমের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মুম্বাইয়ের অতিরিক্ত কমিশনার লক্ষ্মী গৌতম।

Reneta

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। চার্টার্ড প্লেনটি বিধ্বস্ত হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল না। আবহাওয়া যথেষ্ট পরিষ্কার ছিল।

কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬

৫ দিন বন্ধ থাকছে দেবতাখুম পর্যটন স্পট

জুলাই ১৬, ২০২৬

‘করব, লড়ব, বাঁচব’ স্লোগানে ঘুরে দাঁড়ানোর বার্তা মমতা ব্যানার্জির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT