চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আংরেজি মে কেহতা হ্যায়’ নিয়ে ঢাকায় বলিউড নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঢাকায় চলছে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৭তম বারের মতো এই উৎসবে রাজধানীর ৬টি ভেন্যুতে দেখানো হচ্ছে ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র। আর এই উৎসবের বদৌলতে প্রথমবারের মতো নিজের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আংরেজি মে কেহতা হ্যায়’ নিয়ে ঢাকায় এলেন বলিউড নির্মাতা হারিশ ব্যাস।

গেল বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘আংরেজি মে কেহতা হ্যায়’। ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, পঞ্কজ ত্রিপাঠি, ব্রিজেন্দ্র কালা, অংশুমান ঝা এবং একাভলি খান্নার মতো দাপুটে অভিনেতারা। সমালোচক মহলে ছবিটি বেশ সাড়াও ফেলে। বছর ঘুরে চলচ্চিত্র উৎসবের বদৌলতে ঢাকার দর্শকদের সামনে এলো বড় পর্দায় ছবিটি দেখার সুযোগ। তাও নির্মাতার সঙ্গে বসে!

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল তিনটায় শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে দেখানো হবে ‘আংরেজি মে কেহতা হ্যায়’। এসময় উপস্থিত থাকবেন ছবির নির্মাতা ও সহ-নির্মাতা। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সহ-নির্মাতা জেরিন হোসেন।

Banglabid

‘আংরেজি মে কেহতা হ্যায়’ ছবিটির অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের দায়িত্বে ছিলেন বাংলাদেশি জেরিন হোসেন। বেশ ক’বছর ধরেই তিনি দিল্লীতে থাকেন। নিজের দেশের চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শনী হবে, আর তিনি আসবেন না তা কি হয়! তাই ছবি দেখানোর দু’দিন আগেই তিনি পৌঁছেছেন ঢাকায়। তবে নির্মাতা হারিশ ব্যাস এসেছেন সোমবার(১৪ জানুয়ারি) সকালে।

ভালোবাসা বয়স মানে না। অনেকসময় সংসারের চাপে স্বামী-স্ত্রীর মধ্যের ভালোবাসা কোথায় যেন চাপা পড়ে যায়। সম্পর্কের মধ্যে চলে আসে জটিলতা। কিন্তু, ইচ্ছে থাকলে ফেরানো যায় সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। এমনই এক গল্পের ছবি ‘আংরাজি মে কেহতা হ্যায়’। ভারতে গেল বছর মুক্তির পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ফেস্টিভালেও সুনাম কুড়িয়েছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাঢাকা ফিল্ম ফেস্টিভাল ২০১৯বলিউডলিড বিনোদনসঞ্জয় মিশ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে তসলিমা নাসরিনের ‘বেশরম’

পরবর্তী

সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশ পাকিস্তান

পরবর্তী

সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশ পাকিস্তান

পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

পোশাক শ্রমিকদের আন্দোলন কী বার্তা দিচ্ছে?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT