বিনোদন

আংটি বদল করবেন সোনম!

আংটি বদল করবেন সোনম!

শিগগিরই আংটি বদল করবেন সোনম কাপুর— এমন ঘোষণাই জানা গেল তার প্রেমিক আনন্দ আহুজার অফিসিয়াল সূত্রে। জানা গেছে, শিগগিরই হতে যাচ্ছে আনুষ্ঠানিকতা। প্রেমিক আনন্দর সঙ্গে সোনমের সময়টা ভালোই কাটছে।

গত বছর অক্ষয় কুমারের দেওয়া একটি পার্টিতে প্রথম তারা একসাথে ক্যামেরাবন্দী হন। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তারপর থেকে পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এমনকি এবার সোনমের জাতীয় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানেও সোনমের পাশে দেখা গেছে আনন্দ আহুজাকে। তাই এ কথা এখন সবার মুখে মুখে, কবে হচ্ছে আনুষ্ঠানিকতা। আর সেই অপেক্ষার পালা হয়তো শেষ হতে খুব বেশি দেরি নেই, এমন কথাই শোনা যাচ্ছে।

আনন্দ আহুজা একাধারে ব্যবসায়ী, মডেল এবং উদ্যেক্তা। শাহী এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ইন-চার্জ, বাণীর সিইও এবং ক্যাম্প এসএমএ প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া নাইকির মডেল হিসেবেও তিনি কাজ করেন। ডেকান ক্রনিকল।

প্রেমিককে নিয়ে সোনমের আনন্দঘন মুহূর্ত
প্রেমিককে নিয়ে সোনমের আনন্দঘন মুহূর্ত
বিষয়:সোনম কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…