চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি চিকিৎসা ব্যর্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অ্যাংলো-সুইডিশ ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা ‘এজেডডি৭৪৪২’ মূল লক্ষ্য অর্জন করতে পারেনি।

সম্প্রতি করোনাভাইরাসের আক্রান্তদের সংস্পর্শে আসার পরও করোনার লক্ষণ উপসর্গ প্রতিরোধ করাই ছিলো এই চিকিৎসার মূল লক্ষ্য।

তারা জানিয়েছে, এই ট্রায়ালে অংশগ্রহণকারীদের সবার বয়স ১৮ বছরের বেশি, তাদের কেউই ভ্যাকসিন গ্রহণ করেনি। তাছাড়া তারা আটদিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে।

কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, এজেডডি৭৪৪২ চিকিৎসা করোনাভাইরাসে উপসর্গযুক্ত সংক্রমণের হার প্লেসবোর তুলনায় ৩৩ শতাংশ কমায়, যেটা পরিসংখ্যানগতভাবে খুব বেশি তাৎপর্যপূর্ণ নয়।

অ্যাস্ট্রাজনেকোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেনে পাঙ্গালস বলেন, যদিও এই ট্রায়ালটি লক্ষণজনিত অসুস্থতার বিরুদ্ধে প্রাথমিক সীমা পূরণ করেনি, আমরা পিসিআরে নেগেটিভ ফলাফল আসা অংশগ্রহণকারীদের এজেডডি৭৪৪২ চিকিত্সার পরে দেখা দেওয়া সুরক্ষার দিকেই উত্সাহিত করছি।

আগেই করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে যাওয়া হয়েছে এমন ব্যক্তিদের নিয়েও পরীক্ষণ চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, যেন তীব্র অসুস্থতা এড়ানো যায়।

Reneta

মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপিতে এমন কিছু ওষুধ অন্তর্ভুক্ত করা হয় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের উত্পাদন করা প্রাকৃতিক অ্যান্টিবডিগুলির অনুকরণে তৈরি।

এজেডডি৭৪৪২ চিকিৎসা পদ্ধতিটি মার্কিন সরকারের সহযোগিতায় তৈরি করা হচ্ছে। মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তত অর্ধমিলিয়ন ডোজের চুক্তির ঘোষণা করে অ্যাস্ট্রাজেনেকা।  প্রতিষ্ঠানটি বলেছে, তারা এই চুক্তি বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিবডিঅ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT