চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজের শুরুতেই হাসছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের শুরুতেই হাসছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জয় থেকে আর মাত্র ৫৬ রান দূরে অজিরা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১৪ রানে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। ১০ উইকেট হাতে রেখে টেস্টের শেষ তথা পঞ্চম দিনে তাদের করতে হবে মাত্র ৫৬ রান।

প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। বোলারদের দাপটে ইংলিশদের গুটিয়ে দিলে অজিদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৭০ রানের। ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফটের ওপেনিং জুটি চতুর্থ দিনেই জয়ের ভিত তৈরি করে দেয়।

১১৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। দুজনেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। ৮৬ বলে ৬০ রানে ওয়ার্নার আর ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি তুলে ১১৯ বলে ৫১ রানে অপরাজিত বেনক্রফট। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৩২৮ রান।

অস্ট্রেলিয়ার পেস তাণ্ডবের সঙ্গে স্পিন ঘূর্ণিতেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রত্যেকেই নেন ৩টি করে উইকেট।

টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেশনে মাত্র ১০ রানের ব্যবধানে ইংলিশরা তাদের শেষ চার উইকেট হারায়। অধিনায়ক জো রুটই শুধু হাফসেঞ্চুরির (৫১) দেখা পেয়েছেন। এছাড়া মঈন আলী ৪০ ও জনি বেয়ারস্টো ৪২ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT