চট্টগ্রাম

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে রোগীসহ নিহত ৩

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে রোগীসহ নিহত ৩

চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোগীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

আনোয়ারা চাতুরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরিত অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাঁশখালী যাচ্ছিল। পথে আনোয়ারার চৌমুহনী এলাকায় সিলিন্ডার বিস্ফোরিত হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।

এতে বিস্ফোরণে ঘটনাস্থলেই মফিজ উদ্দিন ও তার পত্রবধু জয়নাব বেগম নিহত হন।

গুরুতর আহত অবস্থায় চারজনকে জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বুলবুল আকতার নামে একজনের মৃত্যু হয়।

বিষয়:সিলিন্ডার বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…