চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামেচার রেডিও সনদ পাচ্ছেন ১৭৭ জন হ্যাম

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৩:৪৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামেচার রেডিও সার্ভিস সনদ দিতে পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ২১০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭৭ জন।

এর আগে এ বছরের ১৯ আগস্ট বিটিআরসি’তে অ্যামেচার রেডিও লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

সে সময় তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশ করা হলো চার মাস পর।

অ্যামেচার রেডিও নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, দেশে অ্যামেচার রেডিও ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এজন্য এখন থেকে প্রতি বছর এ পরীক্ষা নেওয়া হবে।

উত্তীর্ণ হ্যামদের অভিনন্দন জানিয়েছে দেশের অ্যামেচার রেডিও ব্যবহারকারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগ। বিটিআরসি তাদের যথাযথ নিয়ম মেনে দ্রুতই রেডিও ব্যবহারের সুযোগ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর অন্যতম সংগঠক অনুপ কুমার ভৌমিক।

অ্যামেচার রেডিও হলো মূলত একটি শখের কাজ। শখের এ বেতারযন্ত্র দিয়ে অন্য একটি বেতারযন্ত্রে কথা বলা বা তথ্য নেওয়া-দেওয়াই হলো অ্যামেচার রেডিও অপারেটর বা হ্যামদের কাজ। হ্যামরা পাহাড়ের চূড়া, নিজের বাসা অথবা গাড়িতে বসে চাইলে মহাকাশযানের নভোচারীদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নভোচারীদের সবাই হ্যাম। মহাকাশে যাওয়ার সময় তারা সবাই কল-সাইন ব্যবহার করে অন্য হ্যামদের সঙ্গে যোগাযোগ করেন।

দেশের দুর্যোগের সময় যখন সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকে, তখনও এই অ্যামেচার রেডিও ব্যবহার করে আপদকালীন সময়ে রেডক্রসের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে উদ্ধারকাজেও অংশ নিয়ে থাকে হ্যামরা।

তবে এই রেডিও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। মূলত শখ মেটাতেই এই রেডিও ব্যবহারের লাইসেন্স দেয় বিটিআরসি।

২০১৭ সালের অ্যামেচার রেডিও পরীক্ষার ফল জানা যাবে এই লিংক থেকে।

ট্যাগ: অ্যামেচার রেডিওহ্যাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে এগিয়ে চলছে চীনের ‘টয়লেট বিপ্লব’

পরবর্তী

সেক্স যখন নারীর জন্য কষ্টদায়ক বিষয়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেক্স যখন নারীর জন্য কষ্টদায়ক বিষয়

রাহুল গান্ধী হাসিমুখে দাঁড়িয়ে, কংগ্রেসের পক্ষে সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কংগ্রেস প্রধান হওয়ার পথে রাহুল গান্ধী

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT