চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামনেস্টিকে কড়া জবাব দেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পান্থ রহমান পান্থ রহমান
৬:০৯ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরের মানবতাবিরোধীদের পক্ষ নেওয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করে বিবৃতি দেওয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে কড়া জবাব দেবে বাংলাদেশ। অ্যামনেস্টিকে বাংলাদেশ ছাড়তে বলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তার মন্ত্রনালয়।

ডাচ প্রধামন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ নভেম্বর নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের এই সফরের উদ্দেশ্য এবং কর্মসূচির বিস্তারিত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান’-এর আওতায় পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নদী খনন, চর উন্নয়ন ইস্যুতে ডাচ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানান মাহমুদ আলী। কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ, পাটজাত শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বলেন, বদ্বীপ ব্যবস্থাপনাসহ পানি সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র ও নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ, বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগীতার পরিধি আরো নিবিড় ও শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হবে। 

পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, শতবর্ষব্যাপী বড় একটা পরিকল্পনা করা হবে, তারপর সেটার বাস্তবায়নে কাজ শুরু হবে। এই হলো মূলত ডেল্টা প্ল্যানের অবয়ব। একই সঙ্গে ফেয়ার প্রাইস নিয়ে কথা বলতে হবে। এই বিষয়ে একাধিক সরকার আগ্রহ দেখিয়েছেন, তার মধ্যে নেদারল্যান্ডও আছে। 

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের পক্ষ নেওয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা এরই মধ্যে তাদের রিপোর্ট পুরোটাই পড়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি শক্ত জবাব দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ তাদের এই বিবৃতির বেশিরভাগই অগ্রহণযোগ্য। সেখানে স্বাধীনতার সম্মানকে খর্ব করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। তাই এর প্রতিবাদ জানানো হবে। 

মাহমুদ আলী বলে, এই বিষয়ে যা করা দরকার আমরা অবশ্যই তা করবো। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এদিন বঙ্গোপসাগর ঘিরে থাকা দেশগুলোর জোট ‘বিমস্টেক’ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মান নিয়ন্ত্রণ সংস্থার সচিবালয় ঢাকায় স্থাপনের চুক্তিও সই হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেতন কাঠামো সমন্বয় হবে: অর্থমন্ত্রী

পরবর্তী

সেনা প্রধানকে দিকনির্দেশনা দিলেন রাষ্ট্রপতি

পরবর্তী

সেনা প্রধানকে দিকনির্দেশনা দিলেন রাষ্ট্রপতি

সোমালিয়ায় হোটেলে বোমা হামলা, নিহত ১৫

সর্বশেষ

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT