চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাভাটার’ সিরিজের জন্য অপেক্ষায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
জেমস ক্যামেরন

জেমস ক্যামেরন

যারা ‘অ্যাভাটার টু’ ছবির জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য হতাশ হওয়ারই কথা। ২০১৮ সালেও আসছে না জনপ্রিয় এই  ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল। ঠিক কবে নাগাদ আসবে তেমনটিও ঠিক নিশ্চিত করে বলছেন না ছবির পরিচালক জেমস ক্যামেরন। তবে সেটা যে অন্তত বছরখানেকের আগে না! এমনটিই জানিয়েছেন তিনি।

তবে দর্শকদের মোটেই হতাশ করেনি ছবিটির পরিচালক। আশাবাদী হতেই পারেন সবাই। কেননা, কেবল অ্যাভাটার টু নয়, দেখা মিলবে অ্যাভাটার থ্রি, ফোর, ফাইভ…এমন একাধিক সিক্যুয়েলের সিরিজ।

‘অ্যাভাটার’ ছবির দৃশ্য

কানাডার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘অ্যাভাটার টু’ মুক্তির এমন নিশ্চিত তারিখ তারা ঘোষণা করেননি। ছবি বানাতে তারা অনেক সময় নিচ্ছেন। কারণ, শুধু একটি সিক্যুয়েলই নয়, তাঁদের পরিকল্পনা, একের পর এক তৈরি করবেন ‘অ্যাভাটার টু’, থ্রি, ফোর ও ফাইভ। এতে সময় লাগতে পারে আট বছর। ক্যামেরন বলেন, আগামী আট বছর কী কাজ করবেন, তা তিনি জানেন। ২০০৯ সালে জেমস ক্যামেরন তৈরি করেন ‘অ্যাভাটার’।

‘অ্যাভাটার’ বানাতে তাদের সময় লেগেছিল সাড়ে চার বছর। আর এখন বানাচ্ছেন চারটি ছবি। সুতরাং, সময় নেওয়াটা অযৌক্তিক নয়। হলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই সিনেমার বাজেট ছিল ২৩.৭ কোটি মার্কিন ডলার। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সিনেমাটি তিন বিভাগে পুরস্কার পায়। তার আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জিতে নেয় একাধিক পুরস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

হকির নতুন নির্বাচক কমিটির দায়িত্ব পেলেন যারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT