বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন বাংলাদেশও প্রযুক্তিতে এগিয়ে চলেছে। সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মোবাইল ফোন ব্যবহারে। আবার স্মার্টফোনের ভীড়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরই ব্যবহারকারীই বেশি। আজকের দিনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই এমন লোকের সংখ্যা হাতে গোনা।
কিন্তু আপনি কি জানেন, যে মডেল বা যে ভার্সনই হোক, সব অ্যান্ড্রয়েড ফোনেরই আছে কিছু জরুরী নাম্বার কোড যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের দরকারি কাজগুলো করতে পারেন?
আমরা অনেকেই হয়তো শুনেছি এমন কোড আছে। কিন্তু জানি না কোডগুলো কী।
চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক এমনই প্রয়োজনীয় কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোড। কোডগুলো আপনার ডায়ালপ্যাডে টাইপ করে সেন্ড করলেই কোড নিজের কাজ করে দেবে।
— ক্যামেরা সম্পর্ক যাবতীয় তথ্য জানতে: *#*#34971539#*#*
— ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে: *#*#8351#*#*
— সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে: *#12580*369#
— মোবাইলের বেসিক তথ্য জানতে: *#*#4636#*#*
— ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য: *#*#7780#*#*
— ব্লুটুথ ঠিক আছে কি না জানার জন্য: *#*#232331#*#*
— র্যামের মেমরি ভার্সন জানতে: *#*#3264#*#*
— মোবাইলের আইএমইআই নাম্বার জানার জন্য: *#06#








