চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন প্রথম অস্ট্রেলিয়া সফর করেছিলেন ২০০২-০৩ মৌসুমে। সেসময় অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথের বয়স ছিল মাত্র ১২ বছর। তরুণ অ্যান্ডারসনের কোনও স্মৃতি অজি অধিনায়কের মনে আছে কিনা কে জানে! তবে ইংলিশ পেসারের বুড়ো হাড়ের ভেলকিটা হয়ত অনেকদিন মনে রাখবেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ডটা করেছেন জিমি।

অ্যাডিলেড টেস্টের প্রথম থেকেই খুব একটা ভাল অবস্থায় নেই ইংল্যান্ড। ম্যাচের ফলাফল যাই হোক, অ্যান্ডারসনের ব্যক্তিগত অর্জনটা নিয়ে তৃপ্তি পেতেই পারে সফরকারীরা।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানেই গুটিয়ে ফেলেছে ইংল্যান্ড। স্মিথ বাহিনীকে বস্তাবন্দীর আসল কাজটা করেছেন অ্যান্ডারসন। ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে একটি উইকেট পেয়েছিলেন জেমস।

এতে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন অ্যান্ডারসন। ৩৫ বছর ১২৮ দিন বয়সে এই নজির গড়লেন ইংলিশ তারকা। এর আগে ২০০৬ সালে গ্যাবায় বেশি বয়সে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। আর এই রেকর্ডের প্রথমটি করেছিলেন অ্যান্ডারসনের স্বদেশী জর্জ গ্যারি, ১৯২৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

অ্যান্ডারসন টেস্ট ক্যারিয়ারের ২৫তম বার ৫ উইকেট পেলেও অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম। অজি মাটিতে ৩০তম ইনিংসে বোলিং করে প্রথমবার ৫ উইকেট পেলেন তিনি। এছাড়া ক্রিস ওকস নিয়েছেন ৪ উইকেট।

তাতে ৪ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া মাত্র ৮৫ রান যোগ করেই অলআউট হয়ে যায়। কোনও অজি ব্যাটসম্যানই ২০ রানের বেশি করতে পারেননি। এতে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৩৫৪ রানের। নিজেদের প্রথম ইনিংস ইংল্যান্ড অলআউট হয় ২২৭ রানে।

Reneta

অ্যান্ডারসন নজির গড়লেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। সিরিজে পিছিয়ে থাকা ইংলিশদের জিততে হলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করতে হবে। আর সব মিলিয়ে টেস্ট ইতিহাসের দশম সর্বোচ্চ চেজ হবে সেটি। এর আগে সর্বোচ্চ ৩৩২ রান চেজ করে জেতার নজির আছে ইংল্যান্ডের। তাও আবার সেই ১৯২৮-২৯ অ্যাশেজে।

সামনে কঠিন টার্গেট থাকলেও পঞ্চম দিনে রোমাঞ্চকর কিছু আভাস দিয়েছে রেখেছে ইংল্যান্ড। ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থদিনের খেলা শেষ করেছে ইংলিশরা। ৬ উইকেট হাতে নিয়ে শেষ দিনে আর ১৭৭ রান দরকার সফরকারীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮জেমস অ্যান্ডারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT