চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানফিল্ডে হাঁটু গেড়ে লিভারপুল ফুটবলারদের ফ্লয়েড স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০২, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নিজেদের মাঠ অ্যানফিল্ডে অনুশীলনের সময় হাঁটু গেড়ে সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে স্মরণ করেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের ফুটবলাররা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিভারপুল হ্যাশট্যাগের সঙ্গে জুড়ে দিয়েছে ‘কালোদেরজীবনওমূল্যবান’।

গত ২৫মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করতে গিয়ে পা দিয়ে মাটিয়ে ঠেসে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। প্রায় দশমিনিট ধরে ফ্লয়েডের ঘাড় মাটিতে হাঁটু দিয়ে চেপে ধরে রাখেন চাওভিন। এক পর্যায়ে ফ্লয়েড শ্বাস নিতে না পারার কথা জানালেও পাত্তা দেননি তিনি। ওই অবস্থাতেই মারা যান ফ্লয়েড। পরে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আমেরিকা।

ক্লাবের কয়েকজন ফুটবলার নিজ নিজ ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে হাঁটু গেড়ে বসার ছবি পোস্ট করার পর নিজেদের অফিসিয়াল পেজগুলোতেও সেটি পোস্ট করে লিভারপুল। মূলত ২০১৬ সালে পুলিশের নৃশংসতার প্রতিবাদ হিসেবে জাতীয় সঙ্গীতের সঙ্গে এভাবে হাঁটু গেড়ে জবাব দিয়েছিলেন আমেরিকান ফুটবল তারকা কলিন কেপারনিক।

ফ্লয়েডের মৃত্যুতে যে যেভাবে পারছেন প্রতিবাদে মুখর ফুটবলাররা। রোববার প্যাডারবোর্নের বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের আশরাফ হাকিমি ও জাডোন সাঞ্চো নিজেদের জার্সির নিচে পরে এসেছিলেন ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’ লেখা টি-শার্ট।

ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়ে সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা লিখেছেন, ‘কয়েকদিন ধরেই ভাবছি মিনেপোলিসে যা হয়েছে তা নিয়ে কী করে লিখবো। এই মুহূর্তে রাগ, করুণা, ঘৃণা, ক্রোধ, ব্যথা আর শোক ছাড়া কিছু ভাবতে পারছি না।’

আরেক বিশ্বকাপজয়ী পিএসজির ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে এক ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘পুলিশ আমাদের সঙ্গে আছে, বিপক্ষে নয়!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যানফিল্ডআমেরিকাফ্লয়েডলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT